বারান্দার গ্রিলে আটকে গেল চোর
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে পড়েছে এক যুবক। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সোমবার (১১ মে) সকালে নগরীর আদালত এলাকার পূর্ব পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ওই যুবক চুরির পর বাসার বারান্দার গ্রিল দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। একপর্যায়ে গ্রিলের ফাঁকে তার শরীর আটকে যায় এবং বাইরে বের হতে পারছিল না। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে সেখানে জড়ো হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রিলে আটকে থাকা ওই ব্যক্তিকে উদ্ধার করে। তাকে আটক অবস্থায় থানায় নিয়ে যায় তারা। অভিনব এই চুরির চেষ্টার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।