বাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস এবং সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ধনবাড়ী পৌরসভার নলহরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার সেনবাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে আকবর আলী, বাউশী বাংগালীপাড়ার মৃত তোরাব আলীর মুন্সির ছেলে ওমর ফারুক এবং জামালপুরের সরিষাবাড়ীর কামরাবাদ গ্রামের আব্বাস মিয়ার ছেলে খোকন। জানা গেছে, ধনবাড়ী উপজেলার নল্লা গ্রামীণ ব্যাংকের সঙ্গে নলহরা গ্রামে জামালপুর থেকে একটি বাস ধনবাড়ী যাচ্ছিল। বাসটি নল্লা গ্রামীণ ব্যাংক এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুজন মারা যান। আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ধনবাড়ী থানার ওসি নূরুস সালাম সিদ্দিক বলেন, জামালপুর থেকে একটি বাস ধনবাড়ীর দিকে আসার সময় নলহরা গ্রামে সিএনজির সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। পুলিশ তথ্য সংগ্রহ করেছে। মরদেহ থানায় এনে আইনি প্রক্রিয়া শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস এবং সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ধনবাড়ী পৌরসভার নলহরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সেনবাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে আকবর আলী, বাউশী বাংগালীপাড়ার মৃত তোরাব আলীর মুন্সির ছেলে ওমর ফারুক এবং জামালপুরের সরিষাবাড়ীর কামরাবাদ গ্রামের আব্বাস মিয়ার ছেলে খোকন।
জানা গেছে, ধনবাড়ী উপজেলার নল্লা গ্রামীণ ব্যাংকের সঙ্গে নলহরা গ্রামে
জামালপুর থেকে একটি বাস ধনবাড়ী যাচ্ছিল। বাসটি নল্লা গ্রামীণ ব্যাংক এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুজন মারা যান। আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
ধনবাড়ী থানার ওসি নূরুস সালাম সিদ্দিক বলেন, জামালপুর থেকে একটি বাস ধনবাড়ীর দিকে আসার সময় নলহরা গ্রামে সিএনজির সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। পুলিশ তথ্য সংগ্রহ করেছে। মরদেহ থানায় এনে আইনি প্রক্রিয়া শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?