বাস থেকে নেমে সড়ক পার হচ্ছিলেন নারী, অটোরিকশার ধাক্কায় মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে বাস থেকে নেমে সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার টঙ্গী-ঘোড়াশাল সড়কের চুয়ারিয়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জোহরা বেগম (৬০) নরসিংদীর মাধবদী থানার আমদিয়া বেলাইদ এলাকার মরহুম সফুর উদ্দিনের মেযে। কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে জোহরা বেগমসহ প্রায় ৪০ জন গাজীপুর সাফারি পার্ক ভ্রমণে যান। সন্ধ্যায় বাস থেকে নামার পর সড়ক পার হচ্ছিলেন জোহরা বেগম। এসময় সিএনজিচালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর গাড়ি ফেলে সটকে পড়েন চালক। এসআই রিয়াদুল ইসলাম বলেন, চালককে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আব্দুর রহমান আরমান/এসআর/জেআইএম

বাস থেকে নেমে সড়ক পার হচ্ছিলেন নারী, অটোরিকশার ধাক্কায় মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে বাস থেকে নেমে সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার টঙ্গী-ঘোড়াশাল সড়কের চুয়ারিয়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোহরা বেগম (৬০) নরসিংদীর মাধবদী থানার আমদিয়া বেলাইদ এলাকার মরহুম সফুর উদ্দিনের মেযে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে জোহরা বেগমসহ প্রায় ৪০ জন গাজীপুর সাফারি পার্ক ভ্রমণে যান। সন্ধ্যায় বাস থেকে নামার পর সড়ক পার হচ্ছিলেন জোহরা বেগম। এসময় সিএনজিচালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর গাড়ি ফেলে সটকে পড়েন চালক।

এসআই রিয়াদুল ইসলাম বলেন, চালককে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুর রহমান আরমান/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow