বাস দুর্ঘটনায় নিহত দুলালের পরিবারকে আর্থিক সহায়তা ইউএনও’র

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাস দুর্ঘটনায় নিহত দুলালের পরিবারের খোঁজখবর ও আর্থিক সহায়তা প্রদান করলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ। রোববার সকালে সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের কেজিস্কুল পাড়ায় নিহতের বাড়িতে উপস্থিত হয়ে তিনি দুলালের বড় ভাই ও স্ত্রীর খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে আহসান পরিবহনের একটি বাস ধলেশ্বরী টোল প্লাজার নিকট পৌঁছলে হঠাৎ করে বাসটির ব্রেক ফেল করে। শত চেষ্টা করেও চালক যখন বাসটির নিয়ন্ত্রণ আনতে পারছিলেন না, তখন শেষ চেষ্টা হিসেবে বাসের হেলপার দুলাল যাত্রীদের জীবন বাঁচাতে বাস থেকে নেমে কাঠের গুঁড়ি ও ভারী জাতীয় জিনিস চাকার নিচে দিয়ে বাসটি থামানোর চেষ্টা করেন। এভাবে বাসটি থামাতে গিয়ে তিনি নিজেই চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে নিজের জীবন দিয়ে বাসটি থামান এবং বাসের যাত্রীরা সকলেই অক্ষত অবস্থায় রক্ষা পান।উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ নিজের জীবন বাজি রেখে দুলালের অন্য যাত্রীদের জীবন বাঁচানোর ঘটনা নজিরবিহীন বলে কৃতজ

বাস দুর্ঘটনায় নিহত দুলালের পরিবারকে আর্থিক সহায়তা ইউএনও’র

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাস দুর্ঘটনায় নিহত দুলালের পরিবারের খোঁজখবর ও আর্থিক সহায়তা প্রদান করলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ। রোববার সকালে সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের কেজিস্কুল পাড়ায় নিহতের বাড়িতে উপস্থিত হয়ে তিনি দুলালের বড় ভাই ও স্ত্রীর খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে আহসান পরিবহনের একটি বাস ধলেশ্বরী টোল প্লাজার নিকট পৌঁছলে হঠাৎ করে বাসটির ব্রেক ফেল করে। শত চেষ্টা করেও চালক যখন বাসটির নিয়ন্ত্রণ আনতে পারছিলেন না, তখন শেষ চেষ্টা হিসেবে বাসের হেলপার দুলাল যাত্রীদের জীবন বাঁচাতে বাস থেকে নেমে কাঠের গুঁড়ি ও ভারী জাতীয় জিনিস চাকার নিচে দিয়ে বাসটি থামানোর চেষ্টা করেন। এভাবে বাসটি থামাতে গিয়ে তিনি নিজেই চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে নিজের জীবন দিয়ে বাসটি থামান এবং বাসের যাত্রীরা সকলেই অক্ষত অবস্থায় রক্ষা পান।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ নিজের জীবন বাজি রেখে দুলালের অন্য যাত্রীদের জীবন বাঁচানোর ঘটনা নজিরবিহীন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুলালের পরিবারের মঙ্গল কামনা করেন। পরিবারটিকে আর্থিক সহায়তার আবেদন করার পরামর্শ প্রদান করেন এবং এ ব্যাপারে তিনি সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। পরে নিহত দুলালের স্ত্রী মোসলিমা খাতুনকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow