বাহরাইন, কাতার, জর্ডান ও কুয়েতে হামলার নিন্দা জানালো সৌদি আরব
বাহরাইন, কাতার, জর্ডান ও কুয়েতে হামলা চালিয়েছে ইরান। তবে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ওপর হামলার ঘটনারও নিন্দা করেছে দেশটি। এক বিবৃতিতে সৌদি আরব বলেছে, তারা এই হামলার ঘটনায় সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে। সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের নীতি লঙ্ঘন অব্যাহত থাকলে এর ভয়াবহ পরিণতি হতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছে। ইরানের হামলাগুলোর লক্ষ্যবস্তু ছিল বাহরাইন, কাতার, কুয়েত, আরব আমিরাত। শুরুতে ইরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা শুরু করেছে ইরানও। এরই মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সূত্র: আল-জাজিরা এমএসএম
বাহরাইন, কাতার, জর্ডান ও কুয়েতে হামলা চালিয়েছে ইরান। তবে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ওপর হামলার ঘটনারও নিন্দা করেছে দেশটি।
এক বিবৃতিতে সৌদি আরব বলেছে, তারা এই হামলার ঘটনায় সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে।
সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের নীতি লঙ্ঘন অব্যাহত থাকলে এর ভয়াবহ পরিণতি হতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছে।
ইরানের হামলাগুলোর লক্ষ্যবস্তু ছিল বাহরাইন, কাতার, কুয়েত, আরব আমিরাত।
শুরুতে ইরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা শুরু করেছে ইরানও। এরই মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
সূত্র: আল-জাজিরা
এমএসএম
What's Your Reaction?