বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের হামলা
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের একটি ডেটা সেন্টারে হামলা চালিয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ওই ডেটা সেন্টারটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গোয়েন্দা তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। তাই সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে ইরানের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত অ্যামাজন কিংবা বাহরাইন সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এর আগে বুধবারও আইআরজিসি একই ডেটা সেন্টারে হামলা চালানোর দাবি করেছিল। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যদি কোনো ঘাঁটি বা স্থাপনা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালায়, তাহলে সেই স্থাপনাগুলোকে তারা পাল্টা হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। সূত্র: আল-জাজিরা এমএসএ
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের একটি ডেটা সেন্টারে হামলা চালিয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ওই ডেটা সেন্টারটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গোয়েন্দা তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। তাই সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তবে ইরানের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত অ্যামাজন কিংবা বাহরাইন সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে বুধবারও আইআরজিসি একই ডেটা সেন্টারে হামলা চালানোর দাবি করেছিল।
ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যদি কোনো ঘাঁটি বা স্থাপনা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালায়, তাহলে সেই স্থাপনাগুলোকে তারা পাল্টা হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে।
সূত্র: আল-জাজিরা
এমএসএ
What's Your Reaction?