বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে কৃষি শ্রমিকের মৃত্যু
দিনাজপুরের বিরল উপজেলায় কৃষিজমিতে সেচের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে হেলাল বরকু (২৮) নামের এক তরুণ কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিরল ইউনিয়নের ঝাড়পুকুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল ঝাড়পুকুর গ্রামের খাদেমুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রতিদিনের মতো সোমবার সকালেও তিনি মাঠের গভীর নলকূপের মাধ্যমে সেচের কাজ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন হেলাল। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে হাসপাতাল চত্বর ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দিনাজপুরের বিরল উপজেলায় কৃষিজমিতে সেচের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে হেলাল বরকু (২৮) নামের এক তরুণ কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিরল ইউনিয়নের ঝাড়পুকুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল ঝাড়পুকুর গ্রামের খাদেমুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রতিদিনের মতো সোমবার সকালেও তিনি মাঠের গভীর নলকূপের মাধ্যমে সেচের কাজ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন হেলাল। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে হাসপাতাল চত্বর ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
What's Your Reaction?