বাড়িতে ঢুকে মাথায় ও পায়ে গুলি, নিহত ১
নরসিংদীর রায়পুরায় পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে মোমেন মিয়া নামের একজনকে মাথায় ও পায়ে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোমেন মিয়া (৫৫) ওই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। আহতরা হলেন মৃত খালেক মিয়ার ছেলে মোবারক (৬৫), শহীদ মিয়ার ছেলে নাজমুল হোসেন (৩০) ও কুদ্দুস মিয়ার ছেলে রুহুল আমিন (৩৭)। আহতরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, ফরিদ গ্রুপ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। স্থানীয় সংসদ সদস্য দুই পক্ষের বিরোধ মিমাংসাও করেছিলেন। এরপর আবারও তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে রোববার সকালে ফরিদ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোমেনের বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এসময় মাথায় ও পায়ে গুলি করলে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিনিতা বলেন, রক্তাক্ত অবস্থায় ম
নরসিংদীর রায়পুরায় পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে মোমেন মিয়া নামের একজনকে মাথায় ও পায়ে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোমেন মিয়া (৫৫) ওই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে।
আহতরা হলেন মৃত খালেক মিয়ার ছেলে মোবারক (৬৫), শহীদ মিয়ার ছেলে নাজমুল হোসেন (৩০) ও কুদ্দুস মিয়ার ছেলে রুহুল আমিন (৩৭)। আহতরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, ফরিদ গ্রুপ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। স্থানীয় সংসদ সদস্য দুই পক্ষের বিরোধ মিমাংসাও করেছিলেন। এরপর আবারও তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে রোববার সকালে ফরিদ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোমেনের বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এসময় মাথায় ও পায়ে গুলি করলে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিনিতা বলেন, রক্তাক্ত অবস্থায় মোমেন মিয়া নামে একজনকে হাসপাতালে আনা হয়। তার শরীরের পালস ও প্রেসার পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান বলেন, চাঁনপুরে সওদাগরকান্দি এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোমেন মিয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
What's Your Reaction?