বাড়িতে সানস্ক্রিন বানাবেন যেভাবে
গরমের দিনে বাইরে বের হওয়া মানেই ত্বক সূর্যের অতিবেগুনি রশ্মির সঙ্গে সরাসরি সংস্পর্শে আসা। এই অতিবেগুনি রশ্মি (ইউভি) ত্বকের ক্ষতি ঘটাতে পারে, জ্বালা ও লালচে দাগ তৈরি করতে পারে, এমন কি সময়ের আগে ত্বক বুড়ো হয়ে যেতে পারে। তাই ত্বককে রক্ষা করার জন্য সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সানস্ক্রিনে এমন উপাদান থাকে যা ইউভিএ এবং ইউভিবি রশ্মির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। এটি শুধু সূর্যের ক্ষতি থেকে ত্বক রক্ষা করে না, বরং ত্বককে হাইড্রেটেড রাখে এবং দীর্ঘ সময় সতেজ রাখে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সানস্ক্রিন পাওয়া যায়, কিন্তু সেগুলোর দাম তুলনামূলক বেশি এবং অনেক সময় কেমিক্যাল থাকে। সব ধরনের ত্বকের জন্য এগুলো উপযুক্ত নাও হতে পারে। তাই চাইলে বাড়িতেই সানস্ক্রিন বানিয়ে নিতে পারেন। এটি বানানো সহজ এবং ত্বকের ধরন অনুযায়ী উপকরণ পরিবর্তন করে ব্যবহার করতে পারেন। সংবেদনশীল বা স্বাভাবিক ত্বকের জন্য একটি পাত্রে ১/৪ কাপ শিয়া বাটার, ২ টেবিল চামচ নারিকেল তেল এবং ২ টেবিল চামচ মোম একসঙ্গে রাখুন। পাত্রটি হালকা আঁচে বসিয়ে উপকরণগুলো গলে যাওয়া পর্যন্ত নেড়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে এতে ২ চা চামচ তিলের ত
গরমের দিনে বাইরে বের হওয়া মানেই ত্বক সূর্যের অতিবেগুনি রশ্মির সঙ্গে সরাসরি সংস্পর্শে আসা। এই অতিবেগুনি রশ্মি (ইউভি) ত্বকের ক্ষতি ঘটাতে পারে, জ্বালা ও লালচে দাগ তৈরি করতে পারে, এমন কি সময়ের আগে ত্বক বুড়ো হয়ে যেতে পারে।
তাই ত্বককে রক্ষা করার জন্য সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সানস্ক্রিনে এমন উপাদান থাকে যা ইউভিএ এবং ইউভিবি রশ্মির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। এটি শুধু সূর্যের ক্ষতি থেকে ত্বক রক্ষা করে না, বরং ত্বককে হাইড্রেটেড রাখে এবং দীর্ঘ সময় সতেজ রাখে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সানস্ক্রিন পাওয়া যায়, কিন্তু সেগুলোর দাম তুলনামূলক বেশি এবং অনেক সময় কেমিক্যাল থাকে। সব ধরনের ত্বকের জন্য এগুলো উপযুক্ত নাও হতে পারে। তাই চাইলে বাড়িতেই সানস্ক্রিন বানিয়ে নিতে পারেন। এটি বানানো সহজ এবং ত্বকের ধরন অনুযায়ী উপকরণ পরিবর্তন করে ব্যবহার করতে পারেন।
সংবেদনশীল বা স্বাভাবিক ত্বকের জন্য
একটি পাত্রে ১/৪ কাপ শিয়া বাটার, ২ টেবিল চামচ নারিকেল তেল এবং ২ টেবিল চামচ মোম একসঙ্গে রাখুন। পাত্রটি হালকা আঁচে বসিয়ে উপকরণগুলো গলে যাওয়া পর্যন্ত নেড়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে এতে ২ চা চামচ তিলের তেল, গাজরের বীজের তেল এবং ল্যাভেন্ডার তেল যোগ করুন। সব উপকরণ মিশিয়ে নেয়ার পর মিশ্রণটি ৩০ মিনিট ফ্রিজে রাখুন। ঘন এবং ক্রিমের মতো হলে সংরক্ষণ করুন। এটি সংবেদনশীল ত্বকের জন্য নিরাপদ এবং সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে।
শুষ্ক ত্বকের জন্য সানস্ক্রিন
শুষ্ক ত্বকের জন্য প্রয়োজন ২ চা চামচ হলুদ মোম, ২ চা চামচ ভার্জিন নারিকেল তেল, আধা শিয়া বাটার এবং ১ চা চামচ অ্যাভোকাডো তেল। এগুলো পাত্রে মিশিয়ে হালকা আঁচে গলিয়ে নিন। মিশ্রণ ঠান্ডা হলে এতে ১ চা চামচ গাজরের বীজের তেল যোগ করুন। ৩০ মিনিট ফ্রিজে রাখার পর একটি পাম্প বোতলে সংরক্ষণ করুন। এটি শুষ্ক ত্বককে পর্যাপ্ত ময়েশ্চারাইজ করে এবং রোদ থেকে সুরক্ষা দেয়।
নারিকেল তেল ও অ্যালোভেরা ক্রিম
আরেকটি কার্যকরী উপায় হলো আধা কাপ নারিকেল তেল হালকা গরম করে তাতে আধা কাপ অ্যালোভেরা জেল মেশানো। মিশ্রণটি ঠান্ডা হলে ধীরে ধীরে ২ চা চামচ জিঙ্ক অক্সাইড পাউডার মেশান। মসৃণ ক্রিম তৈরি হলে কাচের শিশিতে সংরক্ষণ করুন। শিশু বা বড়রা রোদে বের হওয়ার আগে এই ক্রিম মাখালে সূর্যের ক্ষতি থেকে ত্বক নিরাপদ থাকে।
বাড়িতে বানানো সানস্ক্রিনের সুবিধা
বাড়িতে বানানো সানস্ক্রিন কেমিক্যাল-মুক্ত, সাশ্রয়ী এবং সকল ধরনের ত্বকের জন্য নিরাপদ। এতে ত্বক হাইড্রেটেড থাকে, জ্বালা বা অ্যালার্জির সম্ভাবনা কমে এবং দীর্ঘ সময় রোদে থাকা হলেও ত্বক সুরক্ষিত থাকে।
ব্যবহারের টিপস
বাইরে বের হওয়ার ১৫-২০ মিনিট আগে সানস্ক্রিন মাখুন। প্রয়োজন অনুসারে কয়েক ঘণ্টার ব্যবধানে পুনরায় ব্যবহার করুন। ঘরে বানানো ক্রিম দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করলে গরমের দিনে ত্বক সতেজ ও সুরক্ষিত থাকে।
সূত্র:হিন্দুস্তান টাইমস
- আরও পড়ুন:
ত্বকের জন্য ভাইরাল হওয়া স্কিনকেয়ার টিপসের ক্ষতিকর দিক
মেকআপের আগে প্রাইমার ব্যবহার জরুরি কেন?
এসএকেওয়াই
What's Your Reaction?