বাড়িতেই বিদেশি জাল মুদ্রা তৈরির কারখানা, আটক ২
চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মুদ্রার জাল নোট তৈরির সরঞ্জামসহ দুই জনকে আটক করেছে র্যাব। এ সময় বিভিন্ন দেশের ২৫ বান্ডিল বিদেশি মুদ্রার জাল নোট জব্দ করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) রাতে শহরের আরামবাগ-বালুবাগান এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিমোড় এলাকার সাইদুর রহমানের ছেলে শামীম আলী। আরও পড়ুন নাফ নদী থেকে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কম্পানি কমান্ডার ইফতেখার হোসেন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ-বালুবগানের তিনতলা বিশিষ্ট একটি বাড়িতে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় সেখান থেকে ২৫ বান্ডিল বিভিন্ন দেশের মুদ্রার জাল নোট ও অন্যান্য সরঞ্জামসহ তসিকুল ও শামীমকে আটক করা হয়। আটককৃতরা জাল মুদ্রা তৈরির কারিগর হিসেবে কাজ করতেন। র্যাব কর্মকর্তা আরও বলেন, ওই বাড়িটি জাল মুদ্রা তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। সেখানে বিভিন্ন দেশের জাল মুদ্রা তৈরি করা হতো। জাল মুদ্রা তৈরির মূল হ
চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মুদ্রার জাল নোট তৈরির সরঞ্জামসহ দুই জনকে আটক করেছে র্যাব। এ সময় বিভিন্ন দেশের ২৫ বান্ডিল বিদেশি মুদ্রার জাল নোট জব্দ করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) রাতে শহরের আরামবাগ-বালুবাগান এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিমোড় এলাকার সাইদুর রহমানের ছেলে শামীম আলী।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কম্পানি কমান্ডার ইফতেখার হোসেন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ-বালুবগানের তিনতলা বিশিষ্ট একটি বাড়িতে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় সেখান থেকে ২৫ বান্ডিল বিভিন্ন দেশের মুদ্রার জাল নোট ও অন্যান্য সরঞ্জামসহ তসিকুল ও শামীমকে আটক করা হয়। আটককৃতরা জাল মুদ্রা তৈরির কারিগর হিসেবে কাজ করতেন।
র্যাব কর্মকর্তা আরও বলেন, ওই বাড়িটি জাল মুদ্রা তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। সেখানে বিভিন্ন দেশের জাল মুদ্রা তৈরি করা হতো। জাল মুদ্রা তৈরির মূল হোতাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
সোহান মাহমুদ/এনএইচআর/জেআইএম
What's Your Reaction?
