বায়ুদূষণের তালিকায় ঢাকা আজ ১৫ নম্বরে, শীর্ষে সান্তিয়াগো

বায়ুদূষণের তালিকায় ঢাকা আজ ১৫ নম্বরে রয়েছে। অন্যদিকে, শীর্ষে অবস্থানে রয়েছে চিলির রাজধানী ও বৃহত্তম শহর সান্তিয়াগো। দ্বিতীয় নম্বরে রয়েছে চীনের উহান। মঙ্গলবার (২ জুন) ৯টা ৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। আরও পড়ুনযুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে বায়ুদূষণে কঠিন যে রোগের ঝুঁকি বাড়ে বায়ুদূষণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বছরে মৃত্যু ২০ লাখ  সে হিসেবে ঢাকার দূষণ স্কোর ৮৭ অর্থাৎ এখানকার বাতাস মাঝারি মানের বা সহনীয় পর্যায়ে রয়েছে। পবিত্র ঈদুল আজহার ছুটির কারণে বেশ কিছুদিন রাজধানী ঢাকার বায়ুর মান মাঝারি বা সহনীয় পর্যায়ে ছিল। অপরদিকে, সান্ত

বায়ুদূষণের তালিকায় ঢাকা আজ ১৫ নম্বরে, শীর্ষে সান্তিয়াগো

বায়ুদূষণের তালিকায় ঢাকা আজ ১৫ নম্বরে রয়েছে। অন্যদিকে, শীর্ষে অবস্থানে রয়েছে চিলির রাজধানী ও বৃহত্তম শহর সান্তিয়াগো। দ্বিতীয় নম্বরে রয়েছে চীনের উহান।

মঙ্গলবার (২ জুন) ৯টা ৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে 
বায়ুদূষণে কঠিন যে রোগের ঝুঁকি বাড়ে 
বায়ুদূষণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বছরে মৃত্যু ২০ লাখ 

সে হিসেবে ঢাকার দূষণ স্কোর ৮৭ অর্থাৎ এখানকার বাতাস মাঝারি মানের বা সহনীয় পর্যায়ে রয়েছে। পবিত্র ঈদুল আজহার ছুটির কারণে বেশ কিছুদিন রাজধানী ঢাকার বায়ুর মান মাঝারি বা সহনীয় পর্যায়ে ছিল।

অপরদিকে, সান্তিয়াগোর দূষণ স্কোর ১৬০ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আর চীনের উহান শহরের দূষণ স্কোর ১৫৩ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর।

এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow