বিএনপি জুলাই সনদের আলোকেই পথ হাঁটবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমরা বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধার সঙ্গে নিয়ে জুলাই সনদের আলোকেই হেঁটে যাবো। আমরা কোনো ইমোশনের জায়গায় নেই, ইমোশন ও আইন দুইটাকে একসঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছি। সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা থেকে হাশিমপুর পর্যন্ত তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জুলাই সনদ ও গণভোট নিয়ে এনসিপির মন্তব্য বিষয়ে মন্ত্রী বলেন, এনসিপি অর্ধেক বুঝে মন্তব্য করেছে। আমরা পার্লামেন্টে এর জবাব দেব। উনাদের অভিযোগ সঠিক নয়। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পাঁচ বছরে আমরা ২০ হাজার কিলোমিটার নদী, খাল, বিল খনন করবো। শুধু খনন নয়, উচ্ছেদও করবো। সুতরাং যে বা যারা নদী, খাল, বিল জমির অবৈধ দখলদার আছেন, তারা কেউ থাকবেন না। খাল খনন কর্মসূচি শেষে জনসভায় আইনমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি হিসেবে খাল, নদী-নালা খনন প্রকল্পের মাধ্যমে আমরা নাব্যতা আনবো, সেচ আনবো। ফসলের উৎপাদন বাড়াবো। পরিবেশের উন্নতি করবো। মানুষের স্বনির্ভরতা আনবো ও নদীপথে যোগাযোগের ব্যবস্থার উন্ন

বিএনপি জুলাই সনদের আলোকেই পথ হাঁটবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমরা বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধার সঙ্গে নিয়ে জুলাই সনদের আলোকেই হেঁটে যাবো। আমরা কোনো ইমোশনের জায়গায় নেই, ইমোশন ও আইন দুইটাকে একসঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছি।

সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা থেকে হাশিমপুর পর্যন্ত তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জুলাই সনদ ও গণভোট নিয়ে এনসিপির মন্তব্য বিষয়ে মন্ত্রী বলেন, এনসিপি অর্ধেক বুঝে মন্তব্য করেছে। আমরা পার্লামেন্টে এর জবাব দেব। উনাদের অভিযোগ সঠিক নয়।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পাঁচ বছরে আমরা ২০ হাজার কিলোমিটার নদী, খাল, বিল খনন করবো। শুধু খনন নয়, উচ্ছেদও করবো। সুতরাং যে বা যারা নদী, খাল, বিল জমির অবৈধ দখলদার আছেন, তারা কেউ থাকবেন না।

খাল খনন কর্মসূচি শেষে জনসভায় আইনমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি হিসেবে খাল, নদী-নালা খনন প্রকল্পের মাধ্যমে আমরা নাব্যতা আনবো, সেচ আনবো। ফসলের উৎপাদন বাড়াবো। পরিবেশের উন্নতি করবো। মানুষের স্বনির্ভরতা আনবো ও নদীপথে যোগাযোগের ব্যবস্থার উন্নতি করবো। আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান খাল খননের মধ্যদিয়ে দেশে কৃষি বিপ্লব নিয়ে এসেছিলেন। যে কারণে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি।

তিনি বলেন, বিএনপি উন্নয়নে বিশ্বাস করে, ফাঁকা বুলি দেয় না। বিএনপি মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। ভোটের দিনের হাতের কালি মুছে যাওয়ার আগেই নির্বাচনি ইশতেহারের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ, খাল খনন, ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন শুরু হয়েছে।

অনেক মামলা জটে দেশের সাধারণ মানুষ জর্জরিত এ বিষয়ক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ভুক্তভোগী ও বিচারবিভাগের সঙ্গে মতবিনিময় করা হবে। মতবিনিময়ে কার্যকারী যে পদক্ষেপ আমরা সুপারিশ আকারে পাবো, সেই পথ ধরে এগিয়ে সমস্যার সমাধান করা হবে। অযৌক্তিকভাবে যেসব বিচারক আইন মন্ত্রণালয়ে ন্যস্ত আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহবুব উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রমুখ।

আল-মামুন সাগর/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow