বিএনপি ধর্মীয় মূল্যবোধের দল : রফিকুল

বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর -কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি ধর্মীয় মূল্যবোধের দল। বিএনপি সবসময় দেশের মানুষের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধকে সম্মান করে রাজনীতি করে আসছে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ঝালকাঠি প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে ঝালকাঠি-২ (সদর -নলছিটি) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, সাংবাদিকদের আমি সুখের সময় পেয়েছি, দুঃখের সময়ও পেয়েছি। শান্তির শহর ঝালকাঠিকে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন করব। নির্বাচনের মাধ্যমে আপনাদের মাঝে এসেছি। সকলের পরামর্শ নিয়ে কাজ করব। প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান প্রমুখ।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow