বিএনপি নেতা মাহবুবুর রহমান জিলানীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য মাহবুবুর রহমান জিলানীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপি নেতা মাহবুবুর রহমান জিলানীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য মাহবুবুর রহমান জিলানীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow