বিএনপি নেতা শাহরিয়ার চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদ জোহর হজরত শাহজালাল (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী। দোয়া মাহফিলে বক্তব্যে রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। বক্তারা ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক জীবন ও দলের প্রতি তার ত্যাগের কথা স্মরণ করে মহান আল্লাহর দরবারে তার দ্রুত সুস্থতা কামনা করেন। উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সালেহ আহমদ খছরু, সাংগঠনিক সম্পাদ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদ জোহর হজরত শাহজালাল (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী।
দোয়া মাহফিলে বক্তব্যে রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বক্তারা ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক জীবন ও দলের প্রতি তার ত্যাগের কথা স্মরণ করে মহান আল্লাহর দরবারে তার দ্রুত সুস্থতা কামনা করেন।
উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সালেহ আহমদ খছরু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. এম এ হক বাবুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, সহদপ্তর সম্পাদক আব্দুল মালেক, জেলা বিএনপির সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক আমিন উদ্দিন আহমেদ, সহজলবায়ু পরিবর্তনবিষয়ক সম্পাদক আবু সাঈদ মো. তায়েফ।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, শফিকুর রহমান টুটুল, শহীদ আহমদ, সিরাজুল ইসলাম, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, আজিজ হোসেন, সোহেল আহমদ, মারুফ আহমদ টিপু, আসাদুল হক আসাদ, ওমর ফারুক, সুলেমান হোসেন সুমন, আনহার আহমদ, সেলিম আহমদ, অ্যাডভোকেট সাফওয়ান, কাওসার হোসেন রকি, হোসেন খান এমাদসহ নেতাকর্মীরা।
মাহফিল শেষে ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী গত কয়েকদিন থেকে
ঢাকার এভারকেয়ার হাসপাতালে কিডনিজনিত সমস্যার কারণে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
What's Your Reaction?