বিএনপি নেতার ইয়াবা ও গাঁজা সেবনের ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরের রামগঞ্জে এক বিএনপি নেতার ইয়াবা ও গাঁজা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রোববার (২ আগস্ট) ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর থেকে মোবাইলফোন নম্বর বন্ধ করে গাঢাকা দিয়েছেন ওই বিএনপি নেতা। ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা সিগারেটের ভেতরে গাঁজা ঢুকাচ্ছেন। পরে গাঁজাভর্তি সিগারেট রেখে ইয়াবা সেবন করছেন। অভিযুক্ত ওই ব্যক্তির নাম মিরন জমাদ্দার। তিনি রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও পেশায় চা দোকানি। আরও পড়ুন নেশার আগুনে পুড়ছে টাকা বক্তব্য জানতে বিএনপি নেতা মিরন জমাদ্দারের মোবাইলফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ ভূঁইয়া বলেন, ‘মিরন জানিয়েছেন ঘটনাটি আওয়ামী লীগ সরকারের আমলের। তখন তিনি পরিস্থিতির শিকার হয়ে আওয়ামী লীগের লোকজনের প্ররোচনায় মাদক সেবন করেছেন। এখন রাজনৈতিক কোন্দল থেকে ভিডিওটি সামনে এসেছে।’ রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘আমি ছুটিতে আছি। তবে ভিডিওটি নজরে এসেছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত

বিএনপি নেতার ইয়াবা ও গাঁজা সেবনের ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরের রামগঞ্জে এক বিএনপি নেতার ইয়াবা ও গাঁজা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

রোববার (২ আগস্ট) ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর থেকে মোবাইলফোন নম্বর বন্ধ করে গাঢাকা দিয়েছেন ওই বিএনপি নেতা।

৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা সিগারেটের ভেতরে গাঁজা ঢুকাচ্ছেন। পরে গাঁজাভর্তি সিগারেট রেখে ইয়াবা সেবন করছেন।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম মিরন জমাদ্দার। তিনি রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও পেশায় চা দোকানি।

বক্তব্য জানতে বিএনপি নেতা মিরন জমাদ্দারের মোবাইলফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।

নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ ভূঁইয়া বলেন, ‘মিরন জানিয়েছেন ঘটনাটি আওয়ামী লীগ সরকারের আমলের। তখন তিনি পরিস্থিতির শিকার হয়ে আওয়ামী লীগের লোকজনের প্ররোচনায় মাদক সেবন করেছেন। এখন রাজনৈতিক কোন্দল থেকে ভিডিওটি সামনে এসেছে।’

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘আমি ছুটিতে আছি। তবে ভিডিওটি নজরে এসেছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। আজও অভিযান চালানো হয়েছে।’

কাজল কায়েস/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow