বিএনপি নেতার কাছে চাঁদা দাবি, থানায় অভিযোগ

যশোরের অভয়নগরে স্থানীয় এক বিএনপির নেতার কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। নওয়াপাড়া পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি পিয়ার আলী শেখের কাছে এ চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় সোমবার (১৬ মার্চ) রাতে ভুক্তভোগী অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত কামাল খাঁ উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামের বাবু খাঁর ছেলে। বর্তমানে তিনি বুইকারা গ্রামের বৌবাজার এলাকায় বসবাস করেন। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান। অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৪ মার্চ) দুপুরে নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহাকাল গ্রামে বিএনপি নেতা পিয়ার আলী শেখের বাড়িতে কামাল খাঁ ও তার দুই সহযোগী প্রবেশ করেন। যার সিসিটিভি ফুটেজ রয়েছে। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে পিয়ার আলীর স্ত্রী ও সন্তানদের গালিগালাজ করে বাড়ির প্রতিটি ঘর তল্লাশি করেন। বিষয়টি জানতে পেরে পিয়ার আলী দ্রুত বাড়িতে আসেন এবং বাড়ির ভেতরে কেন তল্লাশি করা হচ্ছে তা জানতে চান। এসময় কামাল খাঁ ও তার দুই সহযোগী বাড়ির ভেতর অবৈধ স্লাব রাখা আছ

বিএনপি নেতার কাছে চাঁদা দাবি, থানায় অভিযোগ

যশোরের অভয়নগরে স্থানীয় এক বিএনপির নেতার কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। নওয়াপাড়া পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি পিয়ার আলী শেখের কাছে এ চাঁদা দাবি করা হয়।

এ ঘটনায় সোমবার (১৬ মার্চ) রাতে ভুক্তভোগী অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত কামাল খাঁ উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামের বাবু খাঁর ছেলে। বর্তমানে তিনি বুইকারা গ্রামের বৌবাজার এলাকায় বসবাস করেন। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৪ মার্চ) দুপুরে নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহাকাল গ্রামে বিএনপি নেতা পিয়ার আলী শেখের বাড়িতে কামাল খাঁ ও তার দুই সহযোগী প্রবেশ করেন। যার সিসিটিভি ফুটেজ রয়েছে। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে পিয়ার আলীর স্ত্রী ও সন্তানদের গালিগালাজ করে বাড়ির প্রতিটি ঘর তল্লাশি করেন। বিষয়টি জানতে পেরে পিয়ার আলী দ্রুত বাড়িতে আসেন এবং বাড়ির ভেতরে কেন তল্লাশি করা হচ্ছে তা জানতে চান। এসময় কামাল খাঁ ও তার দুই সহযোগী বাড়ির ভেতর অবৈধ স্লাব রাখা আছে দাবি করে তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

বিএনপি নেতা পিয়ার আলী শেখ বলেন, ‌‌‘টাকা দিতে রাজি না হলে তারা আমাকে খুন করে মরদেহ গুম করাসহ সম্মানহানি করবেন বলে হুমকি দিয়ে চলে যান। সোমবার সন্ধ্যায় কামাল খাঁ তার ফেসবুক পেজে আমার ছবি ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট একটি পোস্ট করেন। পরে রাতে কামাল খাঁসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে অভিযুক্ত কামাল খাঁ সাংবাদিকদের বলেন, ‘চাঁদা চেয়েছি এমন কোনো প্রমাণ দিতে পারবে না তারা। আমার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মিলন রহমান/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow