বিএনপি সরকারে ডা. জাহেদ, যা বললেন ফাহাম আব্দুস সালাম
রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বিএনপি সরকারে যোগদান করায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাতা ফাহাম আব্দুস সালাম বলেছেন, ডা. জাহেদের অগণিত ভিডিওর নিচে হয়তো একই কমেন্ট ২ লাখ বার হয়েছে। জাহেদ তুমি বিএনপির দালাল। এখন উনি বিএনপি সরকারে ফর্মালি যোগ দিয়েছেন। এখনকার সেন্টিমেন্ট হলো— হায় আল্লাহ! এই জাহেদকেই এতদিন আমরা নিরপেক্ষ মনে করেছিলাম। অথচ সে ছিল গুপ্ত। কী সেই বিট্রেয়াল! বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৫৬ মিনিটে ফেসবুকের এক পোস্টে এ জবাব দেন তিনি। ফাহাম আরও বলেন, কম্পিটেন্স জিনিসটাকে ডিল করার জন্য আমাদের সমাজে কোনো প্রস্তুতি নেই। প্রবাসে যদি কোনো বাংলাদেশি অনেক উপরে ওঠে, সে সত্যিই গর্ব অনুভব করে— তার জন্য দোয়া করে। কিন্তু নিজের দেশে যদি ‘ওয়ান অব আস’ কেউ অনেক বিখ্যাত হয় বা উপরে ওঠে— সে ‘বিট্রেড’ ফিল করে, ‘ভায়োলেটেড’ ফিল করে। এই ফিলিংটা একদম ভিসেরাল। আমাদের নিজেদের ভেতরের কারও কম্পিটেন্সকে কীভাবে মূল্যায়িত করব— এ সম্বন্ধে আসলে সমাজে ‘হিংসা’ বাদে কোনো কনসেনসাস নেই। এই অ্যাক্টিভিস্ট বলেন, সফল ও বিখ্যাত হওয়ার আগেই প্
রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বিএনপি সরকারে যোগদান করায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাতা ফাহাম আব্দুস সালাম বলেছেন, ডা. জাহেদের অগণিত ভিডিওর নিচে হয়তো একই কমেন্ট ২ লাখ বার হয়েছে। জাহেদ তুমি বিএনপির দালাল। এখন উনি বিএনপি সরকারে ফর্মালি যোগ দিয়েছেন। এখনকার সেন্টিমেন্ট হলো— হায় আল্লাহ! এই জাহেদকেই এতদিন আমরা নিরপেক্ষ মনে করেছিলাম। অথচ সে ছিল গুপ্ত। কী সেই বিট্রেয়াল!
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৫৬ মিনিটে ফেসবুকের এক পোস্টে এ জবাব দেন তিনি।
ফাহাম আরও বলেন, কম্পিটেন্স জিনিসটাকে ডিল করার জন্য আমাদের সমাজে কোনো প্রস্তুতি নেই। প্রবাসে যদি কোনো বাংলাদেশি অনেক উপরে ওঠে, সে সত্যিই গর্ব অনুভব করে— তার জন্য দোয়া করে। কিন্তু নিজের দেশে যদি ‘ওয়ান অব আস’ কেউ অনেক বিখ্যাত হয় বা উপরে ওঠে— সে ‘বিট্রেড’ ফিল করে, ‘ভায়োলেটেড’ ফিল করে। এই ফিলিংটা একদম ভিসেরাল। আমাদের নিজেদের ভেতরের কারও কম্পিটেন্সকে কীভাবে মূল্যায়িত করব— এ সম্বন্ধে আসলে সমাজে ‘হিংসা’ বাদে কোনো কনসেনসাস নেই।
এই অ্যাক্টিভিস্ট বলেন, সফল ও বিখ্যাত হওয়ার আগেই প্রমাণিত হয়ে থাকতে হবে যে আপনি ‘ওয়ান অফ আস’ না। তা না হলে আপনার খবর আছে।
তিনি আরও বলেন, আমি জানি আপনি মনে করেন যে এই ফেনোমেনন কী— সেটা আপনি জানেন। সম্ভবত না। বাংলার দেশে হিংসার ব্যাপ্তি কতটা— আপনি নিজে বিখ্যাত/সফল না হলে কোনোদিনও বুঝতে পারবেন না।
মির্জা ফখরুলের এই জামাতা বলেন, উপার্জনকে ব্লাড মানি মনে করার এমন সদাপ্রস্তুতি পৃথিবীতে আর কোথাও আছে কি না— আমি জানি না। আপনার সারা জীবনের পার্সোনাল রিলেশনশিপ ও অর্জনকে জলাঞ্জলি দিয়ে ওপরে উঠতে হবে।
এ সময় ভাত ও হিংসা— এই দুটো ড্রাইভ দিয়ে আপনি অন্তত আমাদের ৯০% কর্মকাণ্ডকে ব্যাখ্যা করতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।
What's Your Reaction?