বিএনপির দ্বিচারিতার বার্তা জনগণের কাছে পৌঁছাতে চাই: পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘‘জুলাই অভ্যুত্থানের সুবিধাভোগী হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন; তারা শত শত রক্ত, অশ্রুসিক্ত স্মৃতি বেমালুম ভুলে গিয়ে জুলাই চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিএনপি সরকারের দ্বিচারিতার বার্তা ১১ দলের পক্ষ থেকে আমরা দেশের জনগণের কাছে পৌঁছে দিতে চাই।’’
What's Your Reaction?
