বিএনপির প্রার্থী এ্যানির গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার

লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী গাড়ি থেকে নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তল্লাশি চালিয়ে এই অর্থ উদ্ধার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিমা আক্তার নওরিন বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই বিপুল পরিমাণ অর্থের বিষয়ে আগামী ৩০ মিনিটের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য এ্যানি চৌধুরীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। সেনাবাহিনী সূত্র জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এ্যানি চৌধুরীর গাড়িটি থামানো হলে সেখানে এই বিপুল পরিমাণ নগদ অর্থের সন্ধান পাওয়া যায়। নির্বাচনের আগমুহূর্তে এত টাকা বহনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিএনপির প্রার্থী এ্যানির গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার

লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী গাড়ি থেকে নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তল্লাশি চালিয়ে এই অর্থ উদ্ধার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিমা আক্তার নওরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই বিপুল পরিমাণ অর্থের বিষয়ে আগামী ৩০ মিনিটের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য এ্যানি চৌধুরীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

সেনাবাহিনী সূত্র জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এ্যানি চৌধুরীর গাড়িটি থামানো হলে সেখানে এই বিপুল পরিমাণ নগদ অর্থের সন্ধান পাওয়া যায়। নির্বাচনের আগমুহূর্তে এত টাকা বহনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow