বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণের সেবা: মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিল এবং থাকবে। আমরা কেবল রাজনীতির জন্য রাজনীতি করি না, আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণের সেবা করা।’ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নগরীর ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহানগর বিএনপির সাবেক শিল্প সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে কাজির দেউরীর কেজিএন কনভেনশন সেন্টারে এ উপহার বিতরণ করা হয়। মেয়র শাহাদাত বলেন, বাগমনিরাম ওয়ার্ডের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে শহীদুল ইসলাম চৌধুরীর এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সামর্থ্যবানদের উচিত পবিত্র এ মাসে দরিদ্র মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, যাতে সবাই মিলে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ থেকে সমাজের কোনো মানুষ যেন বঞ্চিত না হয়, সেই চিন্তা থেকেই এ ক্ষুদ্র প্রয়াস। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এ ঈদ উপহার বিতরণ কর্মসূচি দুস্থ পরিবারগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে, যোগ করেন তিনি। মেয়র বিএনপির সব স্ত

বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণের সেবা: মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিল এবং থাকবে। আমরা কেবল রাজনীতির জন্য রাজনীতি করি না, আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণের সেবা করা।’

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নগরীর ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহানগর বিএনপির সাবেক শিল্প সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে কাজির দেউরীর কেজিএন কনভেনশন সেন্টারে এ উপহার বিতরণ করা হয়।

মেয়র শাহাদাত বলেন, বাগমনিরাম ওয়ার্ডের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে শহীদুল ইসলাম চৌধুরীর এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সামর্থ্যবানদের উচিত পবিত্র এ মাসে দরিদ্র মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, যাতে সবাই মিলে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে।

ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ থেকে সমাজের কোনো মানুষ যেন বঞ্চিত না হয়, সেই চিন্তা থেকেই এ ক্ষুদ্র প্রয়াস। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এ ঈদ উপহার বিতরণ কর্মসূচি দুস্থ পরিবারগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে, যোগ করেন তিনি।

মেয়র বিএনপির সব স্তরের নেতাকর্মীকে যার যার অবস্থান থেকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে কয়েক শ অসহায় ও দুস্থ মানুষের হাতে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও বস্ত্র তুলে দেন চসিক মেয়র।

কাজির দেউরী কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা আবু ফয়েজ। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন।

এমআরএএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow