বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আজিবর রহমান নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকা সংলগ্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়। আটক আজিবর রহমান (২৩) শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সোমবার রাতে কয়েকজন ব্যক্তি সীমান্ত পিলার ৯৮৮-এর কাছে কাজিয়ার চরের দোনালার মাথা এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যদের সামনে পড়েন তারা। বিএসএফের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও আজিবর রহমান পালানোর সময় বিএসএফের হাতে আটক হন। পরে বিষয়টি জানতে পেরে আজিবরকে দেশে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরু করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানিয়েছে, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আটক বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আজিবর রহমান নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকা সংলগ্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়।
আটক আজিবর রহমান (২৩) শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার রাতে কয়েকজন ব্যক্তি সীমান্ত পিলার ৯৮৮-এর কাছে কাজিয়ার চরের দোনালার মাথা এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যদের সামনে পড়েন তারা। বিএসএফের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও আজিবর রহমান পালানোর সময় বিএসএফের হাতে আটক হন।
পরে বিষয়টি জানতে পেরে আজিবরকে দেশে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরু করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানিয়েছে, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আটক বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, বাংলাদেশি এক নাগরিক ভারতে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। আটক নাগরিককে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
What's Your Reaction?