বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ঢাকাগামী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।  রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাসের চালকের সহকারী (হেলপার) নয়ন এবং যাত্রী মাসুদুর রহমান। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দিন আগে পাথরবোঝাই একটি ট্রাক সড়কের পাশের ওয়ালে ধাক্কা লেগে বিকল হয়ে মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় জয়পুরহাট থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে বাসের হেলপার ও এক যাত্রী মারা গেছেন। অন্তত সাতজন আহত হন। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণে বাসচালক বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পারায় দুর্ঘটনাটি

বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ঢাকাগামী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। 

রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের চালকের সহকারী (হেলপার) নয়ন এবং যাত্রী মাসুদুর রহমান। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দিন আগে পাথরবোঝাই একটি ট্রাক সড়কের পাশের ওয়ালে ধাক্কা লেগে বিকল হয়ে মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় জয়পুরহাট থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে বাসের হেলপার ও এক যাত্রী মারা গেছেন। অন্তত সাতজন আহত হন।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণে বাসচালক বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পারায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow