বিক্রি হওয়া শিশুকে উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিক্রি করে দেওয়া শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে শিশুটির দাদি ফিরোজা বেগম থানায় অভিযোগ করেন। শিশুটি উপজেলার পূর্ব চরণদ্বীপ সফি মেম্বার বাড়ির সিএনজিচালক মো. রাকিবের স্ত্রী। অভিযোগকারী ফিরোজা বেগম বলেন, বেড়াতে যাওয়ার পর ২৭ জুলাই জানায় নাতনি মারা গেছে। তাকে দাফনও করে ফেলেছে। পরদিন বিকেলে এ বিষয়ে জানতে ওই বাড়িতে গেলে বাড়ির লোকজন উল্টোপাল্টা কথা বলতে থাকে। কবর দেখাতে বললে তাও দেখাতে পারেনি। পরে থানায় অভিযোগ করলে পুলিশ উদ্ধার করেছে। বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ২০ হাজার টাকার বিনিময়ে নিজের গর্ভজাত ১ মাস বয়সী কন্যা সন্তানকে বিক্রি করে দেন মা রোকসানা বেগম। দাদির অভিযোগ পেয়ে সেই সন্তানকে উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে শিশুটিকে আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিক্রি করে দেওয়া শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
এর আগে শিশুটির দাদি ফিরোজা বেগম থানায় অভিযোগ করেন। শিশুটি উপজেলার পূর্ব চরণদ্বীপ সফি মেম্বার বাড়ির সিএনজিচালক মো. রাকিবের স্ত্রী।
অভিযোগকারী ফিরোজা বেগম বলেন, বেড়াতে যাওয়ার পর ২৭ জুলাই জানায় নাতনি মারা গেছে। তাকে দাফনও করে ফেলেছে। পরদিন বিকেলে এ বিষয়ে জানতে ওই বাড়িতে গেলে বাড়ির লোকজন উল্টোপাল্টা কথা বলতে থাকে। কবর দেখাতে বললে তাও দেখাতে পারেনি। পরে থানায় অভিযোগ করলে পুলিশ উদ্ধার করেছে।
বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ২০ হাজার টাকার বিনিময়ে নিজের গর্ভজাত ১ মাস বয়সী কন্যা সন্তানকে বিক্রি করে দেন মা রোকসানা বেগম। দাদির অভিযোগ পেয়ে সেই সন্তানকে উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে শিশুটিকে আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?