বিগত দিনে সর্বত্রই দুর্নীতিতে ভরা ছিল : ত্রাণমন্ত্রী

ত্রাণ ও দুর্যোগমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বিগত দিনে আওয়ামী সরকার আমলে সর্বত্রই দুর্নীতিতে ভরা ছিল। তারা ফ্যাসিবাদী হয়ে উঠায় আজ তাদের পতন হয়েছে। শুক্রবার (১৫ মে) চাঁদপুরের শাহরাস্তিতে প্রধানমন্ত্রী তারেক জিয়ার খাল খনন উদ্বোধনের স্থান পরিদর্শনে গিয়ে এই কথা বলেন তিনি। মন্ত্রী গণমাধ্যমকর্মীদের জানান, মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বছর ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খনন করা হবে। একটি জেলা বাদে দেশের বাকি ৬৪ জেলায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হবে। এছাড়া ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে ৭ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, এবার খালের পাড়ে বৃক্ষরোপণ ও খালে মাছ চাষের উদ্যোগও কর্মসূচির সঙ্গে সংযোজন করা হয়েছে। সরকার স্বচ্ছতার মাধ্যমে এসব কাজ বাস্তবায়নের চেষ্টা করছে। বর্তমানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন, শাহরাস্তি উপজেল

বিগত দিনে সর্বত্রই দুর্নীতিতে ভরা ছিল : ত্রাণমন্ত্রী

ত্রাণ ও দুর্যোগমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বিগত দিনে আওয়ামী সরকার আমলে সর্বত্রই দুর্নীতিতে ভরা ছিল। তারা ফ্যাসিবাদী হয়ে উঠায় আজ তাদের পতন হয়েছে।

শুক্রবার (১৫ মে) চাঁদপুরের শাহরাস্তিতে প্রধানমন্ত্রী তারেক জিয়ার খাল খনন উদ্বোধনের স্থান পরিদর্শনে গিয়ে এই কথা বলেন তিনি।

মন্ত্রী গণমাধ্যমকর্মীদের জানান, মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বছর ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খনন করা হবে। একটি জেলা বাদে দেশের বাকি ৬৪ জেলায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হবে। এছাড়া ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে ৭ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, এবার খালের পাড়ে বৃক্ষরোপণ ও খালে মাছ চাষের উদ্যোগও কর্মসূচির সঙ্গে সংযোজন করা হয়েছে। সরকার স্বচ্ছতার মাধ্যমে এসব কাজ বাস্তবায়নের চেষ্টা করছে। বর্তমানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপনসহ বিএনপির দলীয় নেতারা।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow