বিচারহীনতার সংস্কৃতি এ রকম পাশবিক কাজে ইন্ধন যোগাচ্ছে: আহমাদুল্লাহ
রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশিষ্ট আলেম ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। বুধবার (২০ মে) সোশ্যাল মিডিয়ায় তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ নয়, মানুষ নয় তারা, নরপিশাচ।’ ইসলামি মূল্যবোধ থেকে দূরে সরে যাওয়া, নৈতিকতার অবক্ষয়, বিকৃত রুচি, অবাধ যৌনতা এবং অপরাধের যথাযথ বিচারের অভাব এই ধরনের পাশবিক কাজে বারবার ইন্ধন যোগাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এগুলো বন্ধের জন্য একদিকে যেমন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। সেই সাথে কঠোর আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।’ ইসলামি আইনের প্রয়োগই এ ধরনের অপরাধের মাত্রা কমিয়ে আনতে পারে বলেও মত দেন তিনি। ওএফএফ
রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশিষ্ট আলেম ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। বুধবার (২০ মে) সোশ্যাল মিডিয়ায় তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ নয়, মানুষ নয় তারা, নরপিশাচ।’
ইসলামি মূল্যবোধ থেকে দূরে সরে যাওয়া, নৈতিকতার অবক্ষয়, বিকৃত রুচি, অবাধ যৌনতা এবং অপরাধের যথাযথ বিচারের অভাব এই ধরনের পাশবিক কাজে বারবার ইন্ধন যোগাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এগুলো বন্ধের জন্য একদিকে যেমন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। সেই সাথে কঠোর আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।’
ইসলামি আইনের প্রয়োগই এ ধরনের অপরাধের মাত্রা কমিয়ে আনতে পারে বলেও মত দেন তিনি।
ওএফএফ
What's Your Reaction?