বিচ্ছেদের পর প্রথমবার একই অনুষ্ঠানে নাগা-সামান্থা

পাঁচ বছর পর আবারও একই ছাদের নিচে সামনাসামনি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। একসময়ের দক্ষিণী সিনেমার সবচেয়ে আলোচিত এই জুটির বিচ্ছেদ যেমন ভেঙে দিয়েছিল ভক্তদের হৃদয়, তেমনি হায়দ্রাবাদের এক জাঁকজমকপূর্ণ বিয়ের আসরে তাদের হঠাৎ উপস্থিতি নতুন করে আবার উসকে দিল পুরোনো স্মৃতি। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, হায়দরাবাদে প্রযোজক সুনীল নারাংয়ের মেয়ে সিমরনের বিয়ের আসরে উপস্থিত ছিলেন ভারতের বিনোদন জগতের একঝাঁক তারকা। সেখানেই আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তবে এবার আর একে অপরের হাত ধরে নয়, বরং দুজনেই এসেছিলেন নিজ নিজ জীবনসঙ্গীকে নিয়ে। ভিডিওতে দেখা যায়, নাগা চৈতন্যের সঙ্গে ছিলেন তার স্ত্রী শোভিতা ধুলিপালা। অন্যদিকে, অভিনেত্রী সামান্থা হাজির হয়েছিলেন তার বর্তমান স্বামী ও প্রখ্যাত পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে। দীর্ঘ পাঁচ বছর পর প্রাক্তন দম্পতিকে একই স্থানে দেখে অনুষ্ঠানস্থলে গুঞ্জন শুরু হলেও তারা একে অপরের মুখোমুখি হননি। তিক্ততা এড়াতে সচেতনভাবেই একে অপরকে এড়িয়ে চলেছেন এবং আলাদাভাবে সময় কাটিয়েছেন। প্রসঙ্গত, বর্তমানে ব্যক্তিগত জীবনে দুই তারকাই এখন বৈব

বিচ্ছেদের পর প্রথমবার একই অনুষ্ঠানে নাগা-সামান্থা
পাঁচ বছর পর আবারও একই ছাদের নিচে সামনাসামনি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। একসময়ের দক্ষিণী সিনেমার সবচেয়ে আলোচিত এই জুটির বিচ্ছেদ যেমন ভেঙে দিয়েছিল ভক্তদের হৃদয়, তেমনি হায়দ্রাবাদের এক জাঁকজমকপূর্ণ বিয়ের আসরে তাদের হঠাৎ উপস্থিতি নতুন করে আবার উসকে দিল পুরোনো স্মৃতি। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, হায়দরাবাদে প্রযোজক সুনীল নারাংয়ের মেয়ে সিমরনের বিয়ের আসরে উপস্থিত ছিলেন ভারতের বিনোদন জগতের একঝাঁক তারকা। সেখানেই আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তবে এবার আর একে অপরের হাত ধরে নয়, বরং দুজনেই এসেছিলেন নিজ নিজ জীবনসঙ্গীকে নিয়ে। ভিডিওতে দেখা যায়, নাগা চৈতন্যের সঙ্গে ছিলেন তার স্ত্রী শোভিতা ধুলিপালা। অন্যদিকে, অভিনেত্রী সামান্থা হাজির হয়েছিলেন তার বর্তমান স্বামী ও প্রখ্যাত পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে। দীর্ঘ পাঁচ বছর পর প্রাক্তন দম্পতিকে একই স্থানে দেখে অনুষ্ঠানস্থলে গুঞ্জন শুরু হলেও তারা একে অপরের মুখোমুখি হননি। তিক্ততা এড়াতে সচেতনভাবেই একে অপরকে এড়িয়ে চলেছেন এবং আলাদাভাবে সময় কাটিয়েছেন। প্রসঙ্গত, বর্তমানে ব্যক্তিগত জীবনে দুই তারকাই এখন বৈবাহিকভাবে স্থিতিশীল। গত ২০২৪ সালের ডিসেম্বরে শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা চৈতন্য। এর ঠিক এক বছর পর অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বরে কোয়েম্বত্তূরের লিঙ্গ ভৈরবী মন্দিরে ঘরোয়া আয়োজনে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন সামান্থা। এর আগে ২০১৭ সালে গোয়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনে নাগার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন সামান্থা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow