বিজয়ের ‘বিশেষ অনুমতির’ পরও তৃষার সিনেমার শো বাতিল

দক্ষিণি অভিনেত্রী তৃষার সম্প্রতি মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘কারুপ্পু ’র মুক্তি উপলক্ষে বিশেষ অনুমোদন দিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। তবে তার অনুমতির পরও এ শো বাতিল হয়ে গেছে।  বৃহস্পতিবার (১৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে  এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদেন বলা হয়েছে, তৃষা ও সূর্য অভিনীত তামিল সিনেমা ‘কারুপ্পুর’ জন্য এটি বড় ধরনের ধাক্কা। আজ মুক্তি পাওয়া এই সিনেমার সকাল ৯টার শো ‘অনিবার্য কারণে’ বাতিল করা হয়েছে। প্রযোজক এসআর প্রভু বৃহস্পতিবার সিনেমার মুক্তির কয়েক ঘণ্টা আগে এক্সে একটি পোস্টে এই খবর জানান। তিনি লেখেন, অনিবার্য কারণে কারুপ্পুর সকাল ৯টার শো বাতিল করা হয়েছে। সবাইকে আন্তরিকভাবে দুঃখিত! এর আগে মঙ্গলবার তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিজয় ‘কারুপ্পুর’ জন্য বিশেষভাবে সকাল ৯টার শো চালানোর অনুমতি দেন। তার আগের দিনই খবর আসে যে ছবিটির প্রথম দুই দিনে দিনে পাঁচটি শো চালানোর অনুমতি দেওয়া হয়েছে। অন্য রাজ্যে ভোরের শো সাধারণ হলেও, তামিলনাড়ুতে সাম্প্রতিক বছরগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে বড় ছবির মুক্তির দিনে ফ্যানদের উচ্ছ্বাস বেড়ে যাওয়ায় এ ধ

বিজয়ের ‘বিশেষ অনুমতির’ পরও তৃষার সিনেমার শো বাতিল
দক্ষিণি অভিনেত্রী তৃষার সম্প্রতি মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘কারুপ্পু ’র মুক্তি উপলক্ষে বিশেষ অনুমোদন দিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। তবে তার অনুমতির পরও এ শো বাতিল হয়ে গেছে।  বৃহস্পতিবার (১৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে  এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদেন বলা হয়েছে, তৃষা ও সূর্য অভিনীত তামিল সিনেমা ‘কারুপ্পুর’ জন্য এটি বড় ধরনের ধাক্কা। আজ মুক্তি পাওয়া এই সিনেমার সকাল ৯টার শো ‘অনিবার্য কারণে’ বাতিল করা হয়েছে। প্রযোজক এসআর প্রভু বৃহস্পতিবার সিনেমার মুক্তির কয়েক ঘণ্টা আগে এক্সে একটি পোস্টে এই খবর জানান। তিনি লেখেন, অনিবার্য কারণে কারুপ্পুর সকাল ৯টার শো বাতিল করা হয়েছে। সবাইকে আন্তরিকভাবে দুঃখিত! এর আগে মঙ্গলবার তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিজয় ‘কারুপ্পুর’ জন্য বিশেষভাবে সকাল ৯টার শো চালানোর অনুমতি দেন। তার আগের দিনই খবর আসে যে ছবিটির প্রথম দুই দিনে দিনে পাঁচটি শো চালানোর অনুমতি দেওয়া হয়েছে। অন্য রাজ্যে ভোরের শো সাধারণ হলেও, তামিলনাড়ুতে সাম্প্রতিক বছরগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে বড় ছবির মুক্তির দিনে ফ্যানদের উচ্ছ্বাস বেড়ে যাওয়ায় এ ধরনের শো সাধারণত এড়িয়ে চলা হয়। ‘কারুপ্পু’র আগাম শো বুকিং নিয়ে অনলাইনে ভক্তরা সমস্যার অভিযোগ করলে পরিচালক আরজে বালাজি বুধবার রাতে এক্সে একটি বিবৃতি দেন। তিনি লেখেন, প্রিয় ভক্তরা, বর্তমান পরিস্থিতি নিয়ে আমার কাছে কোনো নিশ্চিত উত্তর নেই। প্রযোজকরা সমস্যাগুলো সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। এই সিনেমাটি শুরু থেকেই নানা বাধার মুখে পড়েছে, তবুও ঈশ্বরের কৃপায় আমরা ৩২ মাস পর এখানে পৌঁছাতে পেরেছি। এবারও আমি তার ওপর সম্পূর্ণ আস্থা রাখছি। মঙ্গলবার সন্ধ্যায় নির্মাতারা তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। পোস্টে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অফিসে কাজ করার একটি ছবি যুক্ত ছিল। তারা লেখেন, মুখ্যমন্ত্রী থিরু জোসেফ বিজয়কে ধন্যবাদ জানাই, যিনি ‘কারুপ্পুর’ সকাল ৯টার শোর জন্য বিশেষ অনুমতি দিয়েছেন। ‘কারুপ্পুর’ ফার্স্ট ডে ফার্স্ট শো ১৪ মে সকাল ৯টায় শুরু হবে। ৯টার শো বাতিলের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভক্তরা। একজন ব্যবহারকারী লেখেন, দয়া করে মুক্তি একদিন পিছিয়ে দিন এবং ঠিকভাবে পরিকল্পনা করুন। ভক্তদের আবেগ নিয়ে খেলা করবেন না। আরেকজন লেখেন, কেরালায়ও কি একই অবস্থা নাকি কেউ দয়া করে পরিষ্কার করে বলুন। ‘কারুপ্পু’ পরিচালনা ও রচনা করেছেন আরজে বালাজি। সূর্য ও তৃষার পাশাপাশি এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনস, ন্যাটি, স্বাসিকা, শশিভাদা, অনাঘা মায়া রবি এবং সুপ্রীত রেড্ডি। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন সাই অভ্যাঙ্ককার।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow