‘বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন প্রধানমন্ত্রী’ 

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২১ জুন) দুপুর পৌনে ৩টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। তার এ সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মনিরা শারমিন। এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বিদেশ সফরের ধরণ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বিদেশ সফরের সঙ্গে মিল রয়েছে। নিজের পোস্টে মনিরা শারমিন লেখেন, ‘নাহিদ ইসলাম যেন সবকিছুতেই এ জাতির কাণ্ডারি হয়ে উঠছেন। প্রথম বিদেশ সফর মালয়েশিয়া, দ্বিতীয় সফর চীনে। প্রধানমন্ত্রী তারেক রহমানও বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন। মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন।’ তবে পোস্টে তিনি নাহিদ ইসলামের কথিত ‘বিদেশনীতি’ সম্পর্কে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। এছাড়া তার বক্তব্যের বিষয়ে বিএনপি বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের মাল

‘বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন প্রধানমন্ত্রী’ 

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২১ জুন) দুপুর পৌনে ৩টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

তার এ সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মনিরা শারমিন। এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বিদেশ সফরের ধরণ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বিদেশ সফরের সঙ্গে মিল রয়েছে।

নিজের পোস্টে মনিরা শারমিন লেখেন, ‘নাহিদ ইসলাম যেন সবকিছুতেই এ জাতির কাণ্ডারি হয়ে উঠছেন। প্রথম বিদেশ সফর মালয়েশিয়া, দ্বিতীয় সফর চীনে। প্রধানমন্ত্রী তারেক রহমানও বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন। মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন।’

তবে পোস্টে তিনি নাহিদ ইসলামের কথিত ‘বিদেশনীতি’ সম্পর্কে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। এছাড়া তার বক্তব্যের বিষয়ে বিএনপি বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে তার প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফর হিসেবে দেখা হচ্ছে। সফরকালে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, বাণিজ্য এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow