বিদেশি নাগরিকের ডিউটি শেষে বাড়িতে ফিরেই গুলিবিদ্ধ পুলিশের এসআই

নাটোর পুলিশ লাইন্সে কর্মরত দেওয়ান মামুন নামে এক উপপরিদর্শক (এসআই) নিজের ব্যবহৃত পিস্তলের গুলিতে বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, বিদেশি নাগরিকের নিরাপত্তা ডিউটি শেষে সন্ধ্যায় নাটোর পুলিশ লাইন্সের ভেতরে নিজ বাসায় ফেরেন এসআই দেওয়ান মামুন। বাসায় ফিরে তিনি ব্যবহৃত পিস্তলটি বিছানার ওপর রেখে ওয়াশরুমে যান। এ সময় তার শিশু পুত্রটি পিস্তলটি নিয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত মিসফায়ার ঘটে। এতে গুলিবিদ্ধ হন এসআই দেওয়ান মামুন। গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। এদিকে খবর পেয়ে পুলিশ সুপার আব্দুল ওয়াহাব গুলিবিদ্ধ এসআইকে দেখতে গিয়ে সাংবাদিকদের জানান, ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে এসআই দেওয়ান মামুন চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

বিদেশি নাগরিকের ডিউটি শেষে বাড়িতে ফিরেই গুলিবিদ্ধ পুলিশের এসআই

নাটোর পুলিশ লাইন্সে কর্মরত দেওয়ান মামুন নামে এক উপপরিদর্শক (এসআই) নিজের ব্যবহৃত পিস্তলের গুলিতে বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, বিদেশি নাগরিকের নিরাপত্তা ডিউটি শেষে সন্ধ্যায় নাটোর পুলিশ লাইন্সের ভেতরে নিজ বাসায় ফেরেন এসআই দেওয়ান মামুন। বাসায় ফিরে তিনি ব্যবহৃত পিস্তলটি বিছানার ওপর রেখে ওয়াশরুমে যান। এ সময় তার শিশু পুত্রটি পিস্তলটি নিয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত মিসফায়ার ঘটে। এতে গুলিবিদ্ধ হন এসআই দেওয়ান মামুন।

গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।

এদিকে খবর পেয়ে পুলিশ সুপার আব্দুল ওয়াহাব গুলিবিদ্ধ এসআইকে দেখতে গিয়ে সাংবাদিকদের জানান, ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে এসআই দেওয়ান মামুন চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow