বিদেশে ভোটার নিবন্ধনে ফোন না ধরলে ৭ দিন পর আবেদন বাতিল

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন সেবায় আবেদনকারীর যোগাযোগের প্রয়োজন হলে ফোন বা বার্তা পাঠিয়ে সাড়া না মিললে আবেদন বাতিল করে দেবে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ইসির এনআইডি অনুবিভাগের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেন। এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, প্রবাসীদের বায়োমেট্রিকস ডাটা গ্রহণের পর আবেদনকারীর সাথে যোগাযোগের প্রয়োজন হলে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা তার মোবাইল ফোন হতে প্রথমে আবেদনকারীর মোবাইল নম্বরে একাধিকবার কল করবেন। আবেদনকারী কল রিসিভ না করলে তার মোবাইলে মেসেজ দিতে হবে। এতে আরও বলা হয়েছে, মেসেজ প্রদান করে আবেদনকারীর সাড়া না পাওয়া গেলে ৭ দিন পর সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা তার সিএমএস অ্যাকাউন্ট হতে আবেদনকারীকে মেসেজ প্রদান করে আবদেনটি বাতিল করে দেবেন।

বিদেশে ভোটার নিবন্ধনে ফোন না ধরলে ৭ দিন পর আবেদন বাতিল

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন সেবায় আবেদনকারীর যোগাযোগের প্রয়োজন হলে ফোন বা বার্তা পাঠিয়ে সাড়া না মিললে আবেদন বাতিল করে দেবে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ইসির এনআইডি অনুবিভাগের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেন।

এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, প্রবাসীদের বায়োমেট্রিকস ডাটা গ্রহণের পর আবেদনকারীর সাথে যোগাযোগের প্রয়োজন হলে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা তার মোবাইল ফোন হতে প্রথমে আবেদনকারীর মোবাইল নম্বরে একাধিকবার কল করবেন। আবেদনকারী কল রিসিভ না করলে তার মোবাইলে মেসেজ দিতে হবে।

এতে আরও বলা হয়েছে, মেসেজ প্রদান করে আবেদনকারীর সাড়া না পাওয়া গেলে ৭ দিন পর সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা তার সিএমএস অ্যাকাউন্ট হতে আবেদনকারীকে মেসেজ প্রদান করে আবদেনটি বাতিল করে দেবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow