বিনিয়োগ সেবা সহজ করতে ৫ ব্যাংকের সঙ্গে বিডার চুক্তি

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো ও ব্যবসাবান্ধব পরিবেশ সহজ করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) অনলাইন একক সেবা প্ল্যাটফর্ম সম্প্রসারণের অংশ হিসেবে পাঁচটি বেসরকারি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। রোববার (১৯ এপ্রিল) বিডার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী সদস্য এয়ার কমোডর মো. শাহারুল হুদা। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এয়ার কমোডর মো. শাহারুল হুদা বলেন, বিনিয়োগকারীদের দ্রুত, সহজ ও আধুনিক সেবা নিশ্চিত করতে বিডা ধারাবাহিকভাবে একক সেবা প্ল্যাটফর্মকে শক্তিশালী করছে। এরই ধারাবাহিকতায় পাঁচটি শীর্ষস্থানীয় ব্যাংককে এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা হলো, যাতে বিনিয়োগকারীরা এক জায়গা থেকেই প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পেতে পারেন। চুক্তিবদ্ধ ব্যাংকগুলো হলো—ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, সীমান্ত ব্যাংক পিএলসি এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। এই সমঝোতার ফলে এখন থেকে বিনিয়োগকারীরা একক সেবা পোর্টালের মাধ্যমে অনলাইনে ব্যাংক হিসাব খোলা এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য অস্থায়ী ব্যাংক হিসাব খোলার মতো গুরুত্বপ

বিনিয়োগ সেবা সহজ করতে ৫ ব্যাংকের সঙ্গে বিডার চুক্তি

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো ও ব্যবসাবান্ধব পরিবেশ সহজ করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) অনলাইন একক সেবা প্ল্যাটফর্ম সম্প্রসারণের অংশ হিসেবে পাঁচটি বেসরকারি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

রোববার (১৯ এপ্রিল) বিডার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী সদস্য এয়ার কমোডর মো. শাহারুল হুদা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এয়ার কমোডর মো. শাহারুল হুদা বলেন, বিনিয়োগকারীদের দ্রুত, সহজ ও আধুনিক সেবা নিশ্চিত করতে বিডা ধারাবাহিকভাবে একক সেবা প্ল্যাটফর্মকে শক্তিশালী করছে। এরই ধারাবাহিকতায় পাঁচটি শীর্ষস্থানীয় ব্যাংককে এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা হলো, যাতে বিনিয়োগকারীরা এক জায়গা থেকেই প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পেতে পারেন।

চুক্তিবদ্ধ ব্যাংকগুলো হলো—ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, সীমান্ত ব্যাংক পিএলসি এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। এই সমঝোতার ফলে এখন থেকে বিনিয়োগকারীরা একক সেবা পোর্টালের মাধ্যমে অনলাইনে ব্যাংক হিসাব খোলা এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য অস্থায়ী ব্যাংক হিসাব খোলার মতো গুরুত্বপূর্ণ সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে বিডার একক সেবা প্ল্যাটফর্মে ১৪২টি সেবা চালু রয়েছে। এ ব্যবস্থার সঙ্গে বিডাসহ ৪৭টি অংশীজন প্রতিষ্ঠান যুক্ত আছে এবং এখন পর্যন্ত দুই লাখ ১৫ হাজারের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। নতুন পাঁচটি ব্যাংক যুক্ত হওয়ায় সেবার পরিধি আরও বাড়বে। বিভিন্ন সংস্থার সঙ্গে এখন পর্যন্ত বিডা মোট ৬৮টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

ভবিষ্যতে বিডা একক সেবা প্ল্যাটফর্মের মাধ্যমে ৬০ প্রতিষ্ঠানের ১৫০টির বেশি সেবা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পাশাপাশি সব আইপিএগুলোর সমন্বিত একক প্ল্যাটফর্ম ‘বাংলাবিজ’-এর মাধ্যমেও উল্লেখিত সেবাসমূহ পাওয়া যাবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিডার পরিচালক (একক সেবা ও তথ্য বিশ্লেষণ) সুনীল কুমার অধিকারী।

এ ছাড়া একক সেবা পদ্ধতি সম্পর্কে একটি উপস্থাপনা তুলে ধরেন বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়।

এসএম/এসএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow