বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

সৌদি আরবের সিভিল ডিফেন্স অধিদপ্তর দেশটির জাজান ও ইয়ানবু গভর্নরেটে স্বল্প সময়ের জন্য ‘সম্ভাব্য বিপদ’ সংক্রান্ত সতর্কতা জারি করেছিল। তবে কয়েক মিনিট পরই জানানো হয়, উভয় এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং সম্ভাব্য ঝুঁকি কেটে গেছে। শনিবার (২৫ জুলাই) সকালে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কী ধরনের হুমকির কারণে এই সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক উদ্বেগ তৈরি হলেও, কর্তৃপক্ষের সর্বশেষ বার্তায় জানানো হয়েছে যে জাজান ও ইয়ানবু অঞ্চলে বর্তমানে আর কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই। তবে সতর্কতার কারণ সম্পর্কে সৌদি সিভিল ডিফেন্স এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষের পরবর্তী ঘোষণার দিকে নজর রাখা হচ্ছে। এদিকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী বাব আল-মান্দেব প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার দাবি নাকচ করে দিয়ে বলেছে, নৌ অবরোধ কেবল সৌদি আরবকে লক্ষ্য করেই আরোপ করা হয়েছে। হুতি মুখপাত্র মোহাম্মদ আবদুস সালাম শুক্রবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

সৌদি আরবের সিভিল ডিফেন্স অধিদপ্তর দেশটির জাজান ও ইয়ানবু গভর্নরেটে স্বল্প সময়ের জন্য ‘সম্ভাব্য বিপদ’ সংক্রান্ত সতর্কতা জারি করেছিল। তবে কয়েক মিনিট পরই জানানো হয়, উভয় এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং সম্ভাব্য ঝুঁকি কেটে গেছে।

শনিবার (২৫ জুলাই) সকালে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কী ধরনের হুমকির কারণে এই সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক উদ্বেগ তৈরি হলেও, কর্তৃপক্ষের সর্বশেষ বার্তায় জানানো হয়েছে যে জাজান ও ইয়ানবু অঞ্চলে বর্তমানে আর কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই।

তবে সতর্কতার কারণ সম্পর্কে সৌদি সিভিল ডিফেন্স এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষের পরবর্তী ঘোষণার দিকে নজর রাখা হচ্ছে।

এদিকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী বাব আল-মান্দেব প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার দাবি নাকচ করে দিয়ে বলেছে, নৌ অবরোধ কেবল সৌদি আরবকে লক্ষ্য করেই আরোপ করা হয়েছে।

হুতি মুখপাত্র মোহাম্মদ আবদুস সালাম শুক্রবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন। খবর আল জাজিরার।

তিনি বলেন, কিছু পক্ষ যে দাবি করছে যে বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। এই তথ্যটি তা সঠিক নয়।

আবদুস সালাম জানান, ইয়েমেনের সশস্ত্র বাহিনী আগেই ঘোষণা দিয়েছে যে তাদের সামুদ্রিক অবরোধ শুধু সৌদি আরবের বিরুদ্ধে। ইয়েমেনের ওপর সৌদি আরবের অবরোধ এবং ইয়েমেনের জনগণের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করে এমন ন্যায্য সমাধান প্রত্যাখ্যানের জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধ ঘোষণা করে গোষ্ঠীটি। যার পরিপ্রেক্ষিতে লোহিত সাগরে চলাচলকারী সৌদির দুই জাহাজে হামলা চালায় তারা। হামলার পর অন্যান্য জাহাজও লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি এড়িয়ে চলতে শুরু করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow