বিপদে পড়লে সুদে ঋণ নেওয়া যাবে কী?

ইসলামে সুদ দেওয়া এবং নেওয়া দুটোই হারাম। তবে অনেকে প্রশ্ন করে থাকেন বিপদে পড়লে সুদে ঋণ নেওয়া যাবে কিনা। এমন প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশি ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদউল্লাহ। তিনি বলেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। পৃথিবীতে যতগুলো হারাম আছে; তার মধ্যে ভয়াবহ হারাম হলো সুদ। এর চেয়ে ভয়াবহ হারাম আর কিছু নেই। আল্লাহু আকবার বলে- হালাল পশু জবাই করার পর; সেই গরু, মহিষ বা ছাগলের গোশত যদি সুদের টাকায় কিনে নিয়ে আসেন তাহলে সেই গোশত খাওয়াও হারাম। কোরআন হাদিসে যেটাকে কঠোরভাবে হারাম করা হয়েছে, সেটাকেই আমাদেরকে আজ করতে অনেক সময় বাধ্য করা হয়। পৃথিবীতে এটাই এখন সিস্টেম হয়ে আছে। এটা একটা শয়তানি চাল। শয়তান তার দোসরদের দিয়ে এটা করে থাকে। এই সুদ থেকে বেঁচে থাকার জন্য আমাদের সংগ্রাম করতে হবে। তবে যে ভাই প্রশ্ন করেছেন তিনি হয়তো ফেঁসে গেছেন যে, সুদে টাকা না নিলে হবেই না। সেটা কেমন- আপনি সুদে ঋণ না নিলে বিদেশ যেতে পারবেন না- তাহলে কি করবেন! বিদেশে যাবেন না। সুদে লোন নেওয়া ছাড়া আপনার ব্যবসা বাড়াতে পারছেন না- তাহলে বাড়াবেন না। অনেক সময় সুদে লোন নিয়ে বাড়ি করা হয়ে থাকে; এমনটি আপনি করবেন না। আপনি চেষ্টা করুন আপনার আয়

বিপদে পড়লে সুদে ঋণ নেওয়া যাবে কী?

ইসলামে সুদ দেওয়া এবং নেওয়া দুটোই হারাম। তবে অনেকে প্রশ্ন করে থাকেন বিপদে পড়লে সুদে ঋণ নেওয়া যাবে কিনা। এমন প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশি ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদউল্লাহ।

তিনি বলেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। পৃথিবীতে যতগুলো হারাম আছে; তার মধ্যে ভয়াবহ হারাম হলো সুদ। এর চেয়ে ভয়াবহ হারাম আর কিছু নেই। আল্লাহু আকবার বলে- হালাল পশু জবাই করার পর; সেই গরু, মহিষ বা ছাগলের গোশত যদি সুদের টাকায় কিনে নিয়ে আসেন তাহলে সেই গোশত খাওয়াও হারাম।

কোরআন হাদিসে যেটাকে কঠোরভাবে হারাম করা হয়েছে, সেটাকেই আমাদেরকে আজ করতে অনেক সময় বাধ্য করা হয়। পৃথিবীতে এটাই এখন সিস্টেম হয়ে আছে। এটা একটা শয়তানি চাল। শয়তান তার দোসরদের দিয়ে এটা করে থাকে। এই সুদ থেকে বেঁচে থাকার জন্য আমাদের সংগ্রাম করতে হবে।

তবে যে ভাই প্রশ্ন করেছেন তিনি হয়তো ফেঁসে গেছেন যে, সুদে টাকা না নিলে হবেই না। সেটা কেমন- আপনি সুদে ঋণ না নিলে বিদেশ যেতে পারবেন না- তাহলে কি করবেন! বিদেশে যাবেন না। সুদে লোন নেওয়া ছাড়া আপনার ব্যবসা বাড়াতে পারছেন না- তাহলে বাড়াবেন না। অনেক সময় সুদে লোন নিয়ে বাড়ি করা হয়ে থাকে; এমনটি আপনি করবেন না। আপনি চেষ্টা করুন আপনার আয় বাড়ানোর জন্য। সেই আয় দিয়েই বাড়ি করার চেষ্টা করুন।

কুরআনে আল্লাহ এবং হাদিসে রাসুল (স) সুদের ব্যাপারে বারবার নিষেধ করেছেন। কাজেই আমাদেরকে এই সুদ থেকে দূরে থাকতে হবে। গোটা পৃথিবী আজ সুদের উপর দাঁড়িয়ে আছে। আল্লাহ আমাদের এই হারাম থেকে বাঁচার তাওফিক দান করুন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow