বিপ্লবী প্রেমিক খায়রুল বাসার

সুলতান একজন কন্ট্রাক্ট কিলার। তিনি যাদের মার্ডার করেন, তারা কেউই সমাজের ভালো মানুষ নন; একেকটা কিট! ঘটনাক্রমে সুলতানের নেক্সট টার্গেটে পড়ে যান সাদনিমা বিনতে নোমান। যখন সুলতান মিশনে নামেন, তখন একের পর এক অন্য ঘটনা ঘটে! এমনই এক থ্রিলার গল্পে নির্মিত হয়েছে নাটক 'ছায়াসঙ্গী'। এতে কিলার সুলতানের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। বর্তমানে ভিন্ন ধর্মী সব গল্প ও চরিত্রে তার উপস্থিতি বেশ নজর কাড়ছে। রোমান্টিক-থ্রিলার ঘরানার এ নাটকটি পরিচালনা করেছেন সোহেল রাজ। নাটক প্রসঙ্গে খায়রুল বাসার বলেন, "কঠিন মানুষও ভালোবাসা পেলে অধিক মানুষ হয়ে উঠতে পারে। কিন্তু এই অধিক মানুষ হয়ে বেঁচে থাকা সহজ নয়। সুন্দরকে আগলে রাখা সহজ নয়। আমাদের সমাজে সুন্দরকে টেনে ধরার বা বিনষ্ট করার চর্চাটা আছে। আমার ভাবনায় গল্পের এইসব দিক বিবেচনায় 'ছায়াসঙ্গী' আলাদা ছিল। এখানে আমি এক বিপ্লবী প্রেমিক। প্রেমিকার ভালোবাসায় এক নষ্ট মানুষ শুদ্ধ হওয়ার চেষ্টা।" নির্মাতা সোহেল রাজ জানান, নাটকে অ্যাকশন দৃশ্য রয়েছে। ডামি ছাড়াই খায়রুল বাশার এসব দৃশ্যগুলো নিজে করেছেন। পরিচালক বলেন, '১০৩ ডিগ্রি জ্বর নিয়েও খায়রুল বাসার শুটিং করেছেন। বৃষ্টি ভেজা দৃশ

বিপ্লবী প্রেমিক খায়রুল বাসার

সুলতান একজন কন্ট্রাক্ট কিলার। তিনি যাদের মার্ডার করেন, তারা কেউই সমাজের ভালো মানুষ নন; একেকটা কিট! ঘটনাক্রমে সুলতানের নেক্সট টার্গেটে পড়ে যান সাদনিমা বিনতে নোমান। যখন সুলতান মিশনে নামেন, তখন একের পর এক অন্য ঘটনা ঘটে! এমনই এক থ্রিলার গল্পে নির্মিত হয়েছে নাটক 'ছায়াসঙ্গী'। এতে কিলার সুলতানের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। বর্তমানে ভিন্ন ধর্মী সব গল্প ও চরিত্রে তার উপস্থিতি বেশ নজর কাড়ছে। রোমান্টিক-থ্রিলার ঘরানার এ নাটকটি পরিচালনা করেছেন সোহেল রাজ।

নাটক প্রসঙ্গে খায়রুল বাসার বলেন, "কঠিন মানুষও ভালোবাসা পেলে অধিক মানুষ হয়ে উঠতে পারে। কিন্তু এই অধিক মানুষ হয়ে বেঁচে থাকা সহজ নয়। সুন্দরকে আগলে রাখা সহজ নয়। আমাদের সমাজে সুন্দরকে টেনে ধরার বা বিনষ্ট করার চর্চাটা আছে। আমার ভাবনায় গল্পের এইসব দিক বিবেচনায় 'ছায়াসঙ্গী' আলাদা ছিল। এখানে আমি এক বিপ্লবী প্রেমিক। প্রেমিকার ভালোবাসায় এক নষ্ট মানুষ শুদ্ধ হওয়ার চেষ্টা।"

নির্মাতা সোহেল রাজ জানান, নাটকে অ্যাকশন দৃশ্য রয়েছে। ডামি ছাড়াই খায়রুল বাশার এসব দৃশ্যগুলো নিজে করেছেন। পরিচালক বলেন, '১০৩ ডিগ্রি জ্বর নিয়েও খায়রুল বাসার শুটিং করেছেন। বৃষ্টি ভেজা দৃশ্যও করেছেন। তিনি সর্বোচ্চ চেষ্টা করে কাজটি করেছেন।'

জ্বর নিয়ে শুটিং প্রসঙ্গে এই সময়ের ব্যস্ততম অভিনেতা খায়রুল বাসার বলেন, 'জ্বরকে খুব একটা অসুস্থতা বলে আমি পাত্তা দেই না। কিন্তু এই অসুস্থতা যতদিন থাকে তখন মনে হয় সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত! আমি কাজে থাকলে বা পরিচালকের অ্যাকশন শোনার পর কোনকিছুই খেয়াল থাকে না।' 

নির্মাতা সূত্রে জানা যায়, চাঁদ রাতে 'ছায়াসঙ্গী' সুস্মিতা আনিস ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এতে সোমেশ্বর অলির লেখা সাজিদ সরকারের সুর-সংগীতে ‘অনেক ভালোবেসে’ নামে একটি গান রয়েছে। যেটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ও সুস্মিতা আনিস। সম্প্রতি গানটি ইউটিউবে প্রকাশ হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow