বিমানবাহিনী সদর দপ্তরে বিদায়ী নৌপ্রধানকে গার্ড অব অনার

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। মঙ্গলবার (২১ জুলাই) বিমানবাহিনী সদর দপ্তরে এই সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে দুই বাহিনীর প্রধান পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাহিনীদ্বয়ের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এসময় বিমানবাহিনী প্রধান বিদায়ী নৌবাহিনী প্রধানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। আরও পড়ুন নতুন নৌবাহিনী প্রধান হলেন রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম বিমানবাহিনী সদর দপ্তরে পৌঁছালে নৌবাহিনী প্রধানকে বিমানবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেওয়া হয়। তিনি গার্ড অব অনার পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। পরে বিদায়ী নৌবাহিনী প্রধান বিমানবাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এসময় বিমানবাহিনী প্রধান, বিমান সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পারস্পরিক শ্রদ্ধা, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান আন্তঃব

বিমানবাহিনী সদর দপ্তরে বিদায়ী নৌপ্রধানকে গার্ড অব অনার

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। মঙ্গলবার (২১ জুলাই) বিমানবাহিনী সদর দপ্তরে এই সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে দুই বাহিনীর প্রধান পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাহিনীদ্বয়ের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এসময় বিমানবাহিনী প্রধান বিদায়ী নৌবাহিনী প্রধানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।

বিমানবাহিনী সদর দপ্তরে পৌঁছালে নৌবাহিনী প্রধানকে বিমানবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেওয়া হয়। তিনি গার্ড অব অনার পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।

jagonews24

পরে বিদায়ী নৌবাহিনী প্রধান বিমানবাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এসময় বিমানবাহিনী প্রধান, বিমান সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পারস্পরিক শ্রদ্ধা, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান আন্তঃবাহিনী সহযোগিতা, আস্থা ও পেশাদার সম্পর্কের প্রতিফলন।

টিটি/এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow