বিমানমন্ত্রীর মায়ের দাফন সম্পন্ন

‎বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতার মা হুরন নাহার রশিদের দাফন সম্পন্ন হয়েছে।‎রোববার (১ মার্চ) বাদ আসর মানিকগঞ্জের মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু মেডিকেল কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মেডিকেল কলেজ হাসপাতাল ও মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশে তাকে দাফন করা হয়।‎এর আগে ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হুরন নাহার রশিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।‎মৃত্যুকালে তিনি দুই কন্যা—আফরোজা খানম রিতা ও পারভিন বেগম, তিন নাতি, দুই জামাতা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।‎‎জানাজায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।‎‎মো. সজল আলী/এসআর/এমএস

বিমানমন্ত্রীর মায়ের দাফন সম্পন্ন

‎বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতার মা হুরন নাহার রশিদের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (১ মার্চ) বাদ আসর মানিকগঞ্জের মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু মেডিকেল কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মেডিকেল কলেজ হাসপাতাল ও মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হুরন নাহার রশিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি দুই কন্যা—আফরোজা খানম রিতা ও পারভিন বেগম, তিন নাতি, দুই জামাতা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

‎জানাজায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।

‎মো. সজল আলী/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow