বিলাসবহুল প্রমোদতরীতে ইঁদুরবাহী হান্তাভাইরাস আতঙ্ক, ৩ জনের মৃত্যু
আটলান্টিক মহাসাগরে কেপ ভার্দের কাছে অবস্থানরত বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) জানিয়েছে, এই ভাইরাসে আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রমোদতরীতে এখন পর্যন্ত ৭ জন অসুস্থের মধ্যে ২ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। নেদারল্যান্ডের পতাকাবাহী এমভি হোন্দিউস জাহাজটিতে এখনও অন্তত ১৪৭ জন যাত্রী ও ক্রু আটকে আছেন। যাত্রীদের মধ্যে অধিকাংশই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও স্পেনের নাগরিক বলে জানা গেছে। হান্তাভাইরাসে আক্রান্ত হয়ে নিহত ৩ জনের মধ্যে ২ জন নেদারল্যান্ডের নাগরিক (দম্পতি) ও একজন জার্মান নাগরিক। এক ব্রিটিশ যাত্রীকে জরুরি ভিত্তিতে দক্ষিণ আফ্রিকায় চিকিৎসা দেওয়া হচ্ছে। ডব্লিওএইচও জানিয়েছে, ওই ফ্লাইটের যাত্রীদের শনাক্ত করতে যোগাযোগ অনুসন্ধান (কন্ট্যাক্ট ট্রেসিং) শুরু হয়েছে। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও ধাপে ধাপে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। জাহাজটিকে গ্রহণ করতে সম্মত হয়েছে স্পেন। ক্যানারি দ্বীপে নিয়ে এর পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা ও জীবাণু
আটলান্টিক মহাসাগরে কেপ ভার্দের কাছে অবস্থানরত বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) জানিয়েছে, এই ভাইরাসে আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রমোদতরীতে এখন পর্যন্ত ৭ জন অসুস্থের মধ্যে ২ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
নেদারল্যান্ডের পতাকাবাহী এমভি হোন্দিউস জাহাজটিতে এখনও অন্তত ১৪৭ জন যাত্রী ও ক্রু আটকে আছেন। যাত্রীদের মধ্যে অধিকাংশই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও স্পেনের নাগরিক বলে জানা গেছে।
হান্তাভাইরাসে আক্রান্ত হয়ে নিহত ৩ জনের মধ্যে ২ জন নেদারল্যান্ডের নাগরিক (দম্পতি) ও একজন জার্মান নাগরিক। এক ব্রিটিশ যাত্রীকে জরুরি ভিত্তিতে দক্ষিণ আফ্রিকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডব্লিওএইচও জানিয়েছে, ওই ফ্লাইটের যাত্রীদের শনাক্ত করতে যোগাযোগ অনুসন্ধান (কন্ট্যাক্ট ট্রেসিং) শুরু হয়েছে।
জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও ধাপে ধাপে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। জাহাজটিকে গ্রহণ করতে সম্মত হয়েছে স্পেন। ক্যানারি দ্বীপে নিয়ে এর পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা ও জীবাণুমুক্তকরণ করা হবে।
বিশেষজ্ঞদের মতে, হান্তাভাইরাস সাধারণত সংক্রমিত ইঁদুরের মূত্র, লালা বা মলের মাধ্যমে ছড়ায় এবং মানুষে মানুষে সংক্রমণ বিরল। তাই সাধারণ জনগণের জন্য ঝুঁকি তুলনামূলকভাবে কম বলে জানিয়েছে ডব্লিওএইচও।
কেএম
What's Your Reaction?