বিশ্ব ক্রীড়াঙ্গনে দুই টিনেজারের দাপট

ফুটবল আর ক্রিকেট- বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই খেলা। আর এই দুই অঙ্গনেই এখন আলো ছড়াচ্ছেন দুই টিনেজার। ফুটবলে স্পেনের ১৯ বছর বয়সী লামিন ইয়ামাল, আর ক্রিকেটে ভারতের ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। বয়সে কিশোর হলেও পারফরম্যান্সে তারা ইতোমধ্যেই বিশ্বের সেরাদের কাতারে নিজেদের নাম লিখিয়েছেন। স্পেনের বিশ্বকাপ ফাইনালে ওঠার অন্যতম কারিগর লামিন ইয়ামাল। আগামী রবিবার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে নামবে স্পেন। আর পুরো টুর্নামেন্টজুড়েই স্প্যানিশদের আক্রমণের প্রাণভোমরা ছিলেন ইয়ামাল। মাত্র ১৫ বছর ৯ মাস ১৬ দিন বয়সে বার্সেলোনার হয়ে অভিষেক করে লা লিগার ইতিহাসে ক্লাবটির সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার রেকর্ড গড়েন তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি। স্পেনের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ, বার্সেলোনার হয়ে জিতেছেন তিনটি লা লিগা শিরোপা। লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগার ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও তার। মাত্র ১৭ বছর ২৯১ দিন বয়সে বার্সেলোনার হয়ে ১০০টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে গড়েছেন অনন্য কীর্তি। টানা দুই বছর (২০২৪ ও ২০২৫) বিশ্বের সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলারের পুরস্ক

বিশ্ব ক্রীড়াঙ্গনে দুই টিনেজারের দাপট
ফুটবল আর ক্রিকেট- বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই খেলা। আর এই দুই অঙ্গনেই এখন আলো ছড়াচ্ছেন দুই টিনেজার। ফুটবলে স্পেনের ১৯ বছর বয়সী লামিন ইয়ামাল, আর ক্রিকেটে ভারতের ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। বয়সে কিশোর হলেও পারফরম্যান্সে তারা ইতোমধ্যেই বিশ্বের সেরাদের কাতারে নিজেদের নাম লিখিয়েছেন। স্পেনের বিশ্বকাপ ফাইনালে ওঠার অন্যতম কারিগর লামিন ইয়ামাল। আগামী রবিবার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে নামবে স্পেন। আর পুরো টুর্নামেন্টজুড়েই স্প্যানিশদের আক্রমণের প্রাণভোমরা ছিলেন ইয়ামাল। মাত্র ১৫ বছর ৯ মাস ১৬ দিন বয়সে বার্সেলোনার হয়ে অভিষেক করে লা লিগার ইতিহাসে ক্লাবটির সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার রেকর্ড গড়েন তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি। স্পেনের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ, বার্সেলোনার হয়ে জিতেছেন তিনটি লা লিগা শিরোপা। লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগার ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও তার। মাত্র ১৭ বছর ২৯১ দিন বয়সে বার্সেলোনার হয়ে ১০০টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে গড়েছেন অনন্য কীর্তি। টানা দুই বছর (২০২৪ ও ২০২৫) বিশ্বের সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি। ২০২৪ সালে হয়েছেন ইউরোপের সেরা তরুণ ফুটবলার এবং ২০২৫ সালের ব্যালন ডি'অরে রানার্সআপ। এখন বিশ্বকাপ জিততে পারলেই তার সাফল্যের মুকুট পূর্ণতা পাবে। অন্যদিকে ক্রিকেটে বৈভব সূর্যবংশীর উত্থানও কম বিস্ময়কর নয়। মাত্র ১৫ বছর বয়সেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন এবং একের পর এক বয়সভিত্তিক রেকর্ড ভেঙে আলোচনায় এসেছেন। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মাধ্যমে তিনি ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে শচীন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড ভেঙেছেন। এর আগে ১৪ বছর ২৩ দিন বয়সে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অভিষেক করে টুর্নামেন্টটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হওয়ার কৃতিত্বও গড়েন তিনি। প্রথম আইপিএল মৌসুমেই মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে ভারতীয়দের মধ্যে দ্রুততম আইপিএল শতকের রেকর্ড গড়েন। চলতি আইপিএলেও ছিলেন দুর্দান্ত। ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করেন তিনি। ৭২টি ছক্কা মেরে ভেঙেছেন ক্রিস গেইলের একটি রেকর্ড। বয়সভিত্তিক ক্রিকেটের অসংখ্য রেকর্ড এখন এই বিহারি বিস্ময়বালকের দখলে। এখন অপেক্ষা আন্তর্জাতিক ক্রিকেটে একই ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বজয়ের। দুই কিশোরের মধ্যে রয়েছে আরেকটি মজার মিল- দুজনই বাঁহাতি। ইয়ামালের বাম পায়ের জাদু, অসাধারণ ড্রিবলিং ও নিখুঁত প্লেমেকিং প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় আতঙ্ক। অন্যদিকে বৈভবের বাঁহাতি ব্যাটিংয়ের সামনে ইতোমধ্যেই বিপাকে পড়েছেন বিশ্বের নামী বোলাররা। ব্যস্ত ক্রীড়া সূচির মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন দুজনই। ইউরো ২০২৪ চলাকালেই স্কুলের পরীক্ষায় উত্তীর্ণ হন ইয়ামাল। আর বৈভব সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার জন্য নিবন্ধন করলেও ব্যস্ত ক্রিকেট সূচির কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি। লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর ক্লাবটির ভবিষ্যৎ এখন অনেকটাই ইয়ামালের কাঁধে। এ প্রসঙ্গে একটি আবেগঘন স্মৃতিও এখন বিশ্বজুড়ে আলোচিত। প্রায় ১৯ বছর আগে মাত্র পাঁচ মাস বয়সী ইয়ামালকে একটি প্রচারণামূলক ফটোশুটে বাথটাবে গোসল করিয়ে দিয়েছিলেন তখনকার ২০ বছর বয়সী তরুণ লিওনেল মেসি। সেই ছবিই আজ ভাইরাল। তখন কেউ কল্পনাও করেনি, একদিন মেসির আর্জেন্টিনা ও ইয়ামালের স্পেন বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে। অবিশ্বাস্য প্রতিভা, আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা- এই তিন গুণই লামিন ইয়ামাল ও বৈভব সূর্যবংশীকে এত অল্প বয়সে বিশ্ব ক্রীড়াঙ্গনের আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। প্রত্যাশার বিশাল চাপ কাঁধে নিয়েও তারা যেভাবে নিজেদের মেলে ধরছেন, তা সত্যিই বিস্ময়কর। প্রতিভার প্রমাণ তারা ইতোমধ্যেই দিয়েছেন। এখন সেই প্রতিভাকে দীর্ঘমেয়াদি সাফল্যে রূপ দিতে পারলে তাদের সম্ভাবনার আকাশ হবে আরও বিস্তৃত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow