বিশ্বকাপ খেলা হচ্ছে না জার্মান ফুটবলারের

উরুর চোটের কারণে বায়ার্ন মিউনিখ ও জার্মান ফরোয়ার্ড সার্জ নাবরি খেলতে পারবেন না আসন্ন ফিফা বিশ্বকাপে। শনিবার বায়ার্ন জানিয়েছিল, অ্যাডাক্টর ইনজুরির কারণে নাবরি ‘দীর্ঘ সময়ের জন্য’ মাঠের বাইরে থাকবেন। জার্মান সংবাদমাধ্যম তখনই ধারণা করেছিল, এতে করে ২০২৬ বিশ্বকাপ থেকেও তিনি ছিটকে যেতে পারেন তিনি। ৩০ বছর বয়সী এই ফুটবলার নিজেই জানিয়েছেন, তিনি আর এই মৌসুমে খেলবেন না। ফলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপেও তার খেলা হচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাবরি লিখেছেন, ‘গত কয়েকদিন মানিয়ে নেওয়া কঠিন ছিল। সপ্তাহান্তে আরেকটি বুন্দেসলিগা শিরোপা জয়ের পরও বায়ার্নের এই মৌসুমে এখনও অনেক কিছু অর্জনের সুযোগ ছিল। আর জার্মানির হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন দুঃখজনকভাবে এখানেই শেষ।’ জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলা না হলেও বিশ্বকাপে দলের প্রতি সমর্থন থাকবে বলেও জানিয়েছেন তিনি। পোস্টে আরও লিখেছেন, ‘দেশের বাকি সবার মতো আমিও ঘর থেকে দলকে সমর্থন করব। এখন সময় পুনর্বাসনে মনোযোগ দেওয়ার এবং প্রি-সিজনে ফিরে আসার প্রস্তুতি নেওয়ার।’ সাবেক আর্সেনাল খেলোয়াড় নাবরি জার্মানির কোচ জুলি

বিশ্বকাপ খেলা হচ্ছে না জার্মান ফুটবলারের

উরুর চোটের কারণে বায়ার্ন মিউনিখ ও জার্মান ফরোয়ার্ড সার্জ নাবরি খেলতে পারবেন না আসন্ন ফিফা বিশ্বকাপে।

শনিবার বায়ার্ন জানিয়েছিল, অ্যাডাক্টর ইনজুরির কারণে নাবরি ‘দীর্ঘ সময়ের জন্য’ মাঠের বাইরে থাকবেন। জার্মান সংবাদমাধ্যম তখনই ধারণা করেছিল, এতে করে ২০২৬ বিশ্বকাপ থেকেও তিনি ছিটকে যেতে পারেন তিনি।

৩০ বছর বয়সী এই ফুটবলার নিজেই জানিয়েছেন, তিনি আর এই মৌসুমে খেলবেন না। ফলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপেও তার খেলা হচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাবরি লিখেছেন, ‘গত কয়েকদিন মানিয়ে নেওয়া কঠিন ছিল। সপ্তাহান্তে আরেকটি বুন্দেসলিগা শিরোপা জয়ের পরও বায়ার্নের এই মৌসুমে এখনও অনেক কিছু অর্জনের সুযোগ ছিল। আর জার্মানির হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন দুঃখজনকভাবে এখানেই শেষ।’

জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলা না হলেও বিশ্বকাপে দলের প্রতি সমর্থন থাকবে বলেও জানিয়েছেন তিনি। পোস্টে আরও লিখেছেন, ‘দেশের বাকি সবার মতো আমিও ঘর থেকে দলকে সমর্থন করব। এখন সময় পুনর্বাসনে মনোযোগ দেওয়ার এবং প্রি-সিজনে ফিরে আসার প্রস্তুতি নেওয়ার।’

সাবেক আর্সেনাল খেলোয়াড় নাবরি জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যানের দলে নিয়মিত সদস্য ছিলেন। জাতীয় দলের হয়ে ৫৯ ম্যাচে ২৬টি গোল করেছেন নাবরি।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow