বিশ্বকাপ থেকে বিদায়, ইকুয়েডরের আর্জেন্টাইন কোচের পদত্যাগ

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায় নেওয়ার পরই ইকুয়েডর জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন সেবাস্তিয়ান বেকাসেসে। আজ মঙ্গলবার (৩০ জুন) মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় সহ-আয়োজক মেক্সিকোর কাছে ২-০ গোলে হারের পর ম্যাচ শেষেই নিজের সিদ্ধান্ত জানান আর্জেন্টাইন এই কোচ। সংবাদ সম্মেলনে বেকাসেসে বলেন, ‘আমাদের চুক্তি বিশ্বকাপ পর্যন্ত ছিল। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম—ইকুয়েডরের ইতিহাসের সেরা বিশ্বকাপ উপহার দেওয়ার—তা পূরণ করতে পারিনি। তাই বিদায় বলার সময় এসেছে।’ বিদায়ের ঘোষণা দিতে গিয়ে আবেগও লুকাননি ৪৫ বছর বয়সি এই কোচ। খেলোয়াড় ও ফেডারেশনের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া সমর্থনের কথা উল্লেখ করে তিনি জানান, এই দলটির সঙ্গে আরও কাজ করার ইচ্ছা ছিল। তবে শেষ ষোলোয় উঠতে না পারায় দায়িত্ব ছাড়াকেই সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে। মেক্সিকোর বিপক্ষে ম্যাচের মূল্যায়ন করতে গিয়ে বেকাসেসে বলেন, স্বাগতিক সমর্থকদের প্রবল উৎসাহে ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে যায় তার দল। প্রথমার্ধে প্রতিপক্ষের গতির সঙ্গে তাল মেলাতে পারেনি ইকুয়েডর। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও গোলের দেখা মেলেনি। তিনি বলেন, প্রথ

বিশ্বকাপ থেকে বিদায়, ইকুয়েডরের আর্জেন্টাইন কোচের পদত্যাগ

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায় নেওয়ার পরই ইকুয়েডর জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন সেবাস্তিয়ান বেকাসেসে। আজ মঙ্গলবার (৩০ জুন) মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় সহ-আয়োজক মেক্সিকোর কাছে ২-০ গোলে হারের পর ম্যাচ শেষেই নিজের সিদ্ধান্ত জানান আর্জেন্টাইন এই কোচ।

সংবাদ সম্মেলনে বেকাসেসে বলেন, ‘আমাদের চুক্তি বিশ্বকাপ পর্যন্ত ছিল। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম—ইকুয়েডরের ইতিহাসের সেরা বিশ্বকাপ উপহার দেওয়ার—তা পূরণ করতে পারিনি। তাই বিদায় বলার সময় এসেছে।’

বিদায়ের ঘোষণা দিতে গিয়ে আবেগও লুকাননি ৪৫ বছর বয়সি এই কোচ। খেলোয়াড় ও ফেডারেশনের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া সমর্থনের কথা উল্লেখ করে তিনি জানান, এই দলটির সঙ্গে আরও কাজ করার ইচ্ছা ছিল। তবে শেষ ষোলোয় উঠতে না পারায় দায়িত্ব ছাড়াকেই সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে।

মেক্সিকোর বিপক্ষে ম্যাচের মূল্যায়ন করতে গিয়ে বেকাসেসে বলেন, স্বাগতিক সমর্থকদের প্রবল উৎসাহে ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে যায় তার দল। প্রথমার্ধে প্রতিপক্ষের গতির সঙ্গে তাল মেলাতে পারেনি ইকুয়েডর। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও গোলের দেখা মেলেনি।

তিনি বলেন, প্রথমার্ধে আমরা পুরোপুরি পিছিয়ে ছিলাম। পরে লড়াইয়ে ফিরেছিলাম, কিন্তু সেই গুরুত্বপূর্ণ গোলটি আর করতে পারিনি।

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও নিজের সময়টিকে পুরোপুরি ব্যর্থ মনে করছেন না বেকাসেসে। তার মতে, তরুণ ফুটবলারদের নিয়ে একটি প্রতিশ্রুতিশীল দল গড়ে তোলাই তার সবচেয়ে বড় অর্জন।

তিনি বলেন, এই দলের প্রকৃত উত্তরাধিকার খেলোয়াড়দের। ইকুয়েডরের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে তরুণ দলগুলোর একটি। আমার কোনো অভিযোগ নেই, আছে শুধু কৃতজ্ঞতা। খেলোয়াড় ও সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আজীবন মনে থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow