বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, যা বললেন স্পেন তারকা
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশন শুরু করেছেন আর্জেন্টিনার একদল সমর্থক। ইতোমধ্যে সেই পিটিশনে ৮০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের ডিফেন্ডার পেদ্রো পোরো। বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের লড়াইয়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় করে স্পেন। ম্যাচের একপর্যায়ে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় লা রোহা। পরে বার্সেলোনা ফরোয়ার্ড ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা নিশ্চিত করে স্পেন। ফাইনালের পর আর্জেন্টিনার অনেক সমর্থক দাবি করেন, ম্যাচে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। তাদের অভিযোগ, রেফারির সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। তাই তারা ভিন্ন রেফারির অধীনে ফাইনালটি পুনরায় আয়োজনের দাবি জানিয়ে অনলাইন পিটিশন শুরু করেন। আরও পড়ুন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার স্পেনের সংবাদমাধ্যম স্পোর্ত-কে দেওয়া সাক্ষাৎক
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশন শুরু করেছেন আর্জেন্টিনার একদল সমর্থক। ইতোমধ্যে সেই পিটিশনে ৮০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের ডিফেন্ডার পেদ্রো পোরো।
বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের লড়াইয়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় করে স্পেন। ম্যাচের একপর্যায়ে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় লা রোহা। পরে বার্সেলোনা ফরোয়ার্ড ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা নিশ্চিত করে স্পেন।
ফাইনালের পর আর্জেন্টিনার অনেক সমর্থক দাবি করেন, ম্যাচে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। তাদের অভিযোগ, রেফারির সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। তাই তারা ভিন্ন রেফারির অধীনে ফাইনালটি পুনরায় আয়োজনের দাবি জানিয়ে অনলাইন পিটিশন শুরু করেন।
স্পেনের সংবাদমাধ্যম স্পোর্ত-কে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে জানতে চাওয়া হলে পেদ্রো পোরো বলেন, তিনি এ ধরনের কোনো পিটিশনের বিষয়ে কিছুই পড়েননি। বিষয়টিকে তিনি বাইরের মানুষের মন্তব্য হিসেবেই দেখছেন।
পোরো বলেন, এসব শুধু বাইরের মানুষের কথা। ব্যক্তিগতভাবে এসব বিষয় নিয়ে তিনি মাথা ঘামান না।
পিটিশনে দাবি করা হয়েছে, ফাইনালে কী ঘটেছিল তা ফিফার পুনর্বিবেচনা করা উচিত, যাতে প্রতিযোগিতার স্বচ্ছতা ও ক্রীড়াসুলভ ন্যায়বিচার নিশ্চিত হয়। তবে বিশ্বকাপের ইতিহাসে কোনো ফাইনাল পুনরায় আয়োজনের নজির নেই।
Argentina fans have created a petition to replay the 2026 World Cup final after claiming the referee was bribed
The petition already has over 80,000 signatures pic.twitter.com/eh8OrtWqF1 — Polymarket Sports (@PolymarketSport) July 23, 2026
এদিকে ব্যক্তিগত লক্ষ্য নিয়েও কথা বলেছেন টটেনহ্যাম হটস্পারের এই ডিফেন্ডার। বিশ্বকাপ জয়ের পরও তার উচ্চাকাঙ্ক্ষা শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন তিনি।
পোরো বলেন, ‘আমার অর্জনের এখনও অনেক কিছু বাকি। আমি খুবই উচ্চাকাঙ্ক্ষী একজন ফুটবলার। সবসময় আরও শেখার চেষ্টা করি। যারা আমাকে চেনে, তারা জানে আমি সবসময় আরও বড় কিছুর স্বপ্ন দেখি।’
প্রায় দুই মাসের ব্যস্ত বিশ্বকাপ মিশন শেষে নিজের শহরে ফিরেও দারুণ উচ্ছ্বসিত পোরো। তিনি বলেন, ‘ঘরে ফিরতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। এত মানুষকে পাশে পাওয়া আমার জন্য সবচেয়ে বড় উপহার। তাদের জন্য এবং যারা প্রতিদিন আমাকে সমর্থন করে, তাদের জন্য বিশ্বকাপ জিততে পারাটা অসাধারণ অনুভূতি।’
আইএইচএস/
What's Your Reaction?
