বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দের কোচ এবার মরক্কোর ক্লাব রেনেসাঁর দায়িত্বে
২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়ে চমক দেখানো কেপ ভার্দে জাতীয় দলের কোচ পেদ্রো ববিস্তাকে নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে মরক্কোর ক্লাব রেনেসাঁ কারকান। মঙ্গলবার (৪ আগস্ট) ক্লাবটি নতুন কোচ নিয়োগ বিষয়টি নিশ্চিত করেছে।
ফলে ৫৬ বছর বয়সী ববিস্তা ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে জাতীয় দলের দায়িত্বে আর থাকছেন না। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে সামলানো জাতীয় দলের অধ্যায়ের ইতি টানলেন তিনি।
বেশ কয়েক দফায় দীর্ঘ আলোচনার পর অবশেষে চুক্তিতে পৌঁছায় ববিস্তা ও ক্লাব কর্তৃপক্ষ। একইসঙ্গে ক্লাব এবং কেপ ভার্দে জাতীয় দলের দায়িত্ব সামলাতে পারেন কিনা, তা নিয়েও আলোচনা হয়েছিল। তবে এই পর্তুগিজ কোচ ক্লাবের দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেন।
তবে চুক্তির বিষয়ে বিস্তারিত জানায়নি রেনেসাঁ বারকান কর্তৃপক্ষ, গোপন রাখা হয়েছে শর্তগুলোও। চুক্তি প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে, মরক্কোর ঘরোয়া ফুটবল এবং মহাদেশীয় টুর্নামেন্টগুলোতে ক্লাবের বড় ধরনের সাফল্যের লক্ষ্যে চুক্তির শর্তগুলো নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৬ সালের বিশ্বকাপে কেপ ভার্দেকে নিয়ে এবং অবিশ্বাস্য রূপকথা রচনা করেন পেদ্রো ববিস্তা। তার কৌশলেই
২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়ে চমক দেখানো কেপ ভার্দে জাতীয় দলের কোচ পেদ্রো ববিস্তাকে নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে মরক্কোর ক্লাব রেনেসাঁ কারকান। মঙ্গলবার (৪ আগস্ট) ক্লাবটি নতুন কোচ নিয়োগ বিষয়টি নিশ্চিত করেছে।
ফলে ৫৬ বছর বয়সী ববিস্তা ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে জাতীয় দলের দায়িত্বে আর থাকছেন না। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে সামলানো জাতীয় দলের অধ্যায়ের ইতি টানলেন তিনি।
বেশ কয়েক দফায় দীর্ঘ আলোচনার পর অবশেষে চুক্তিতে পৌঁছায় ববিস্তা ও ক্লাব কর্তৃপক্ষ। একইসঙ্গে ক্লাব এবং কেপ ভার্দে জাতীয় দলের দায়িত্ব সামলাতে পারেন কিনা, তা নিয়েও আলোচনা হয়েছিল। তবে এই পর্তুগিজ কোচ ক্লাবের দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেন।
তবে চুক্তির বিষয়ে বিস্তারিত জানায়নি রেনেসাঁ বারকান কর্তৃপক্ষ, গোপন রাখা হয়েছে শর্তগুলোও। চুক্তি প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে, মরক্কোর ঘরোয়া ফুটবল এবং মহাদেশীয় টুর্নামেন্টগুলোতে ক্লাবের বড় ধরনের সাফল্যের লক্ষ্যে চুক্তির শর্তগুলো নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৬ সালের বিশ্বকাপে কেপ ভার্দেকে নিয়ে এবং অবিশ্বাস্য রূপকথা রচনা করেন পেদ্রো ববিস্তা। তার কৌশলেই প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই অনবদ্য পারফর্ম করে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছিল আফ্রিকান দলটি।
যদিও রাউন্ড অব ৩২-এর রোমাঞ্চকর লড়াইয়ে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে যায় তারা। তবে বিশ্বকাপের রানার্সআপ দল আর্জেন্টিনার বিপক্ষে লড়াকু মানসিকতা এবং অসাধারণ দক্ষতা দেখিয়ে ফুটবল বিশ্বের অকুণ্ঠ প্রশংসা কুড়িয়েছিল আফ্রিকার এই ছোট্ট দলটি।
সূত্র : গোলডটকম