বিশ্বকাপে নিজেদের জয় ফিলিস্তিনকে উৎসর্গ করলেন মিসরের কোচ 

ফিফা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে জয় পেয়েছে মিসর। এরপর সেই বিজয় ফিলিস্তিনের জনগণের প্রতি উৎসর্গ করেছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান।  শনিবার (০৪ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, কোচ হোসাম হাসানের এই ঘোষণার পর গাজাসহ আরব বিশ্বের বিভিন্ন স্থানে মিসরের বিজয় উদযাপন করেন সমর্থকেরা। ম্যাচ শেষে হোসাম হাসান বলেন, ‘আমি এই জয় মিসরের জনগণ এবং ফিলিস্তিনের জনগণের প্রতি উৎসর্গ করছি।’  তিনি আরও বলেন, ‘আল্লাহ যেন ফিলিস্তিনিদের বিজয় দান করেন। আল্লাহ তাদের শহীদদের প্রতি রহমত বর্ষণ করুন।’ এর আগে, যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারায় মিসর। ৯২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্ব খেলতে এসে ম্যাচের শুরুতেই লিড পেয়েছিল মিসর। তবে দ্বিতীয়ার্ধে আত্মঘাতী এক গোলে সেই লিড হারান সালাহরা। ম্যাচের বাকিটা সময় এবং অতিরিক্ত সময়ে কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে জয় তুলে নিয়ে শেষ-১৬তে জায়গা করে নিয়েছে মিসর। এর মধ্য দিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে নিজ

বিশ্বকাপে নিজেদের জয় ফিলিস্তিনকে উৎসর্গ করলেন মিসরের কোচ 
ফিফা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে জয় পেয়েছে মিসর। এরপর সেই বিজয় ফিলিস্তিনের জনগণের প্রতি উৎসর্গ করেছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান।  শনিবার (০৪ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, কোচ হোসাম হাসানের এই ঘোষণার পর গাজাসহ আরব বিশ্বের বিভিন্ন স্থানে মিসরের বিজয় উদযাপন করেন সমর্থকেরা। ম্যাচ শেষে হোসাম হাসান বলেন, ‘আমি এই জয় মিসরের জনগণ এবং ফিলিস্তিনের জনগণের প্রতি উৎসর্গ করছি।’  তিনি আরও বলেন, ‘আল্লাহ যেন ফিলিস্তিনিদের বিজয় দান করেন। আল্লাহ তাদের শহীদদের প্রতি রহমত বর্ষণ করুন।’ এর আগে, যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারায় মিসর। ৯২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্ব খেলতে এসে ম্যাচের শুরুতেই লিড পেয়েছিল মিসর। তবে দ্বিতীয়ার্ধে আত্মঘাতী এক গোলে সেই লিড হারান সালাহরা। ম্যাচের বাকিটা সময় এবং অতিরিক্ত সময়ে কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে জয় তুলে নিয়ে শেষ-১৬তে জায়গা করে নিয়েছে মিসর। এর মধ্য দিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের ইতিহাসের প্রথম জয়ও তুলে নেয় উত্তর আফ্রিকার দেশটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow