বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন দক্ষিণ কোরিয়ার প্রধান কোচ হং মিয়ং-বো। প্রত্যাশা পূরণে ব্যর্থতার দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। শনিবারের ম্যাচের ফলাফলের পর কোরিয়ানরা গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে এবং শেষ ৩২-এ জায়গা করে নিতে ব্যর্থ হয়। এরপর রোববার মেক্সিকোর গুয়াদালাহারায় দলের প্রশিক্ষণ শিবিরে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন হং। পদত্যাগের ঘোষণা দিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার এই কোচ। তিনি বলেন, যারা কোরিয়ান ফুটবলকে ভালোবেসেছেন এবং সবসময় জাতীয় দলকে সমর্থন করেছেন, আমি তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। জনগণ যে ফলাফল প্রত্যাশা করেছিল, তা দিতে আমি ব্যর্থ হয়েছি এবং এর সম্পূর্ণ দায়ভার আমার। তিনি আরও জানান, প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করা তার জন্য মোটেও সহজ সিদ্ধান্ত ছিল না। তবে শেষ মুহূর্ত পর্যন্ত অর্পিত দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। ইয়ুর্গেন ক্লিন্সম্যানের বিদায়ের পর ২০২৪ সালের জুলাই মাসে দীর্ঘমেয়াদী কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন হং মিয়ং-বো। তার অধীনেই দক্ষিণ কোরিয়া টানা একাদশবারের মতো ব

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন দক্ষিণ কোরিয়ার প্রধান কোচ হং মিয়ং-বো। প্রত্যাশা পূরণে ব্যর্থতার দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবারের ম্যাচের ফলাফলের পর কোরিয়ানরা গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে এবং শেষ ৩২-এ জায়গা করে নিতে ব্যর্থ হয়। এরপর রোববার মেক্সিকোর গুয়াদালাহারায় দলের প্রশিক্ষণ শিবিরে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন হং।

পদত্যাগের ঘোষণা দিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার এই কোচ। তিনি বলেন, যারা কোরিয়ান ফুটবলকে ভালোবেসেছেন এবং সবসময় জাতীয় দলকে সমর্থন করেছেন, আমি তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। জনগণ যে ফলাফল প্রত্যাশা করেছিল, তা দিতে আমি ব্যর্থ হয়েছি এবং এর সম্পূর্ণ দায়ভার আমার।

তিনি আরও জানান, প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করা তার জন্য মোটেও সহজ সিদ্ধান্ত ছিল না। তবে শেষ মুহূর্ত পর্যন্ত অর্পিত দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি।

ইয়ুর্গেন ক্লিন্সম্যানের বিদায়ের পর ২০২৪ সালের জুলাই মাসে দীর্ঘমেয়াদী কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন হং মিয়ং-বো। তার অধীনেই দক্ষিণ কোরিয়া টানা একাদশবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।

সন হিউং-মিন, লি কাং-ইন এবং কিম মিন-জায়ের মতো তারকা খেলোয়াড়দের নিয়ে গড়া এই দলটিকে ঘিরে ভক্তদের প্রত্যাশা ছিল অনেক। কিন্তু ‘গ্রুপ এ’-তে সহ-আয়োজক মেক্সিকো, চেক প্রজাতন্ত্র এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় দক্ষিণ কোরিয়া।

নিজেদের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে আসর শুরু করেছিল কোরিয়ানরা। তবে পরবর্তী ম্যাচগুলোতে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে তারা।

সূত্র: রয়টার্স

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow