বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে ৮ বছর আগে কী বলেছিলেন ম্যারাডোনা?

২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার আট বছর আগের একটি সাক্ষাৎকারের ভিডিও। সেখানে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোকে বিশ্বকাপের আয়োজক হিসেবে বেছে নেওয়ার সমালোচনা করেছিলেন। একই সঙ্গে দাবি করেছিলেন, একসময় টেলিভিশনের বাণিজ্যিক স্বার্থে ফুটবলের খেলাতেও পরিবর্তন আনা হবে। ফিফা যখন ঘোষণা করেছিল যে, এই তিনটি দেশ এবারের বিশ্বকাপ আয়োজন করবে, ঠিক তার পরপরই ২০১৮ সালে এই মন্তব্যটি করেছিলেন ম্যারাডোনা। ওই সময় আর্জেন্টিনার এই কিংবদন্তি খেলোয়াড় যুক্তরাষ্ট্রের ক্রীড়া কাঠামো নিয়ে ব্যঙ্গ করেছিলেন এবং এমন একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা বিশ্বকাপের এবারের আসরে চালু হওয়া ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি বিরতির বিষয়টির সাথে অনেক ভক্তই এখন মিলিয়ে দেখছেন। ম্যারাডোনা বলেছিলেন, ‘ওরা ম্যাচকে দুই অর্ধের বদলে চার ভাগে ভাগ করবে, যাতে মাঝখানে বিজ্ঞাপন দেখানো যায়। দেখবেন, সেটাই হবে।’ সাম্প্রতিক সময়ে তার এই মন্তব্য আবার আলোচনায় এসেছে। যদিও বিশ্বকাপের ম্যাচ এখনও আগের মতোই ৪৫ মিনিটের দুটি অর্ধে অনুষ্ঠিত হচ্ছে, তবু এবারের আসরে, বিশেষ করে যুক্

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে ৮ বছর আগে কী বলেছিলেন ম্যারাডোনা?

২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার আট বছর আগের একটি সাক্ষাৎকারের ভিডিও। সেখানে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোকে বিশ্বকাপের আয়োজক হিসেবে বেছে নেওয়ার সমালোচনা করেছিলেন। একই সঙ্গে দাবি করেছিলেন, একসময় টেলিভিশনের বাণিজ্যিক স্বার্থে ফুটবলের খেলাতেও পরিবর্তন আনা হবে।

ফিফা যখন ঘোষণা করেছিল যে, এই তিনটি দেশ এবারের বিশ্বকাপ আয়োজন করবে, ঠিক তার পরপরই ২০১৮ সালে এই মন্তব্যটি করেছিলেন ম্যারাডোনা। ওই সময় আর্জেন্টিনার এই কিংবদন্তি খেলোয়াড় যুক্তরাষ্ট্রের ক্রীড়া কাঠামো নিয়ে ব্যঙ্গ করেছিলেন এবং এমন একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা বিশ্বকাপের এবারের আসরে চালু হওয়া ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি বিরতির বিষয়টির সাথে অনেক ভক্তই এখন মিলিয়ে দেখছেন।

ম্যারাডোনা বলেছিলেন, ‘ওরা ম্যাচকে দুই অর্ধের বদলে চার ভাগে ভাগ করবে, যাতে মাঝখানে বিজ্ঞাপন দেখানো যায়। দেখবেন, সেটাই হবে।’

সাম্প্রতিক সময়ে তার এই মন্তব্য আবার আলোচনায় এসেছে। যদিও বিশ্বকাপের ম্যাচ এখনও আগের মতোই ৪৫ মিনিটের দুটি অর্ধে অনুষ্ঠিত হচ্ছে, তবু এবারের আসরে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলোতে, অতিরিক্ত গরম ও উচ্চ মাত্রার তাপমাত্রার কারণে সব ম্যাচেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে।

Maradona

ফিফার প্রটোকল অনুযায়ী, চরম আবহাওয়ায় খেলোয়াড় ও রেফারিদের সুরক্ষা নিশ্চিত করতেই এই বিরতির ব্যবস্থা রাখা হয়েছে। তবে এতে টেলিভিশন সম্প্রচারের সময়ও কিছুটা বেড়ে যায়। আর সে কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক ম্যারাডোনার পুরোনো মন্তব্যের সঙ্গে বর্তমান পরিস্থিতির মিল খুঁজে পাচ্ছেন।

সেই সাক্ষাৎকারে ম্যারাডোনা যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তার দাবি ছিল, দেশটিতে ঐতিহ্যবাহী ফুটবল জাতিগুলোর মতো ফুটবলের প্রতি আবেগ বা সংস্কৃতি নেই।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ওখানে ফুটবলের প্রতি কোনো আবেগ নেই। কানাডিয়ানরা হয়তো ভালো স্কিয়ার, আর আমেরিকানরা বিজ্ঞাপনের জন্য ম্যাচকে ২৫ মিনিটের চারটি ভাগে ভাগ করতে চেয়েছিল।’

একই সাক্ষাৎকারে মেক্সিকোকেও সহ-আয়োজক হিসেবে বেছে নেওয়ার সমালোচনা করেন ম্যারাডোনা। তার মতে, সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে অংশ নিলেও মেক্সিকো জাতীয় দল সেই অংশগ্রহণকে উল্লেখযোগ্য সাফল্যে রূপ দিতে পারেনি।

আরএএইচইউএল/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow