বিশ্বকাপের আগে বড় চোটে তারকা খেলোয়াড়
বিশ্বকাপ শুরু হতে দেড় মাসও বাকি নেই। এর আগে একের পর তারকা ফুটবলার চোটে পড়ছেন। সেই তালিকায় সর্বশেষ নাম লুকা মদরিচ।
ইতালিয়ান সিরি ‘আ’-তে গত রোববারের ম্যাচে জুভেন্টাসের মানুয়েল লোকাতেল্লির মাথার সঙ্গে সজোরে ধাক্কা খান এসি মিলান তারকা মদরিচ। এতে তার গালের হাড় ভেঙে যায়।
তবে চোটে পড়ে বেশ কয়েকজন তারকা ফুটবলারের বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে গেলেও মদরিচের এখনো খেলার সম্ভাবনা আছে। বিশ্বকাপের আগেই অধিনায়ক মদরিচ সেরে উঠবেন বলে আশাবাদী ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন (এইচএনএস)।
পুনর্বাসন প্রক্রিয়া শেষে ৪০ বছর বয়সী তারকা কবে ফিরবেন, তা জানায়নি মিলান। তবে সিরি ‘আ’-এর চলতি মৌসুমে তিনি যে আর খেলতে পারবেন না, তা নিশ্চিত।
এবারের বিশ্বকাপ শুরু ১১ জুন। ক্রোয়েশিয়ার প্রথম ম্যাচ ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে।