বিশ্বকাপের আয়োজক দেশে নৌকা ডুবি, ৬ জনের মৃত্যুর শঙ্কা

কানাডার উপকূলের কাছে মাছ ধরার নৌকা ডুবে অন্তত ৬ জনের মৃত্যুর শঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। খবর দ্য গার্ডিয়ানের।  রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, নৌকাটিতে মোট ১০ জন আরোহী ছিলেন। রোববার দুপুরে যাত্রা শুরুর পর নৌকাটি পানি ঢুকে দ্রুত ডুবে যায়। ঘটনাস্থলটি নদীর মিঠাপানি ও সমুদ্রের লবণাক্ত পানির মিলনস্থল হওয়ায় সেখানে প্রবল স্রোত ও অত্যন্ত ঠান্ডা পানি উদ্ধার অভিযানকে আরও কঠিন করে তুলেছে। একটি ইয়টে থাকা এক দম্পতি জরুরি সংকেত পাঠিয়ে উদ্ধারকারী দলকে খবর দেন এবং পানিতে ভাসতে থাকা কয়েকজনকে নিজেদের নৌকায় তুলে প্রাণ বাঁচান। তাদের এই ভূমিকার প্রশংসা করেছে পুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলো। দুর্ঘটনায় উদ্ধার হওয়া ৩৩ বছর বয়সী এক পুরুষ ও ২৮ বছর বয়সী এক নারী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ২৬ বছর বয়সী এক পুরুষ ও ৩৩ বছর বয়সী এক নারী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। পুলিশ ঘটনাটিকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছে। তারা বলছে, নৌকাটি এত দ্রুত ডুবে গেছে যে কোনো বিপদসংকেত পাঠানোরও সুযোগ হয়নি। ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যা

বিশ্বকাপের আয়োজক দেশে নৌকা ডুবি, ৬ জনের মৃত্যুর শঙ্কা

কানাডার উপকূলের কাছে মাছ ধরার নৌকা ডুবে অন্তত ৬ জনের মৃত্যুর শঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। খবর দ্য গার্ডিয়ানের। 

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, নৌকাটিতে মোট ১০ জন আরোহী ছিলেন। রোববার দুপুরে যাত্রা শুরুর পর নৌকাটি পানি ঢুকে দ্রুত ডুবে যায়। ঘটনাস্থলটি নদীর মিঠাপানি ও সমুদ্রের লবণাক্ত পানির মিলনস্থল হওয়ায় সেখানে প্রবল স্রোত ও অত্যন্ত ঠান্ডা পানি উদ্ধার অভিযানকে আরও কঠিন করে তুলেছে।

একটি ইয়টে থাকা এক দম্পতি জরুরি সংকেত পাঠিয়ে উদ্ধারকারী দলকে খবর দেন এবং পানিতে ভাসতে থাকা কয়েকজনকে নিজেদের নৌকায় তুলে প্রাণ বাঁচান। তাদের এই ভূমিকার প্রশংসা করেছে পুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলো।

দুর্ঘটনায় উদ্ধার হওয়া ৩৩ বছর বয়সী এক পুরুষ ও ২৮ বছর বয়সী এক নারী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ২৬ বছর বয়সী এক পুরুষ ও ৩৩ বছর বয়সী এক নারী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

পুলিশ ঘটনাটিকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছে। তারা বলছে, নৌকাটি এত দ্রুত ডুবে গেছে যে কোনো বিপদসংকেত পাঠানোরও সুযোগ হয়নি।

ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। নৌকাটি কীভাবে ডুবেছে, সংঘর্ষ হয়েছিল কি না বা কোনো অপরাধমূলক ঘটনা জড়িত ছিল কি না, তা তদন্ত করছে আরসিএমপির মেজর ক্রাইমস ইউনিট।

উদ্ধারকারী দলের পক্ষ থেকে বলা হয়েছে, লাইফ জ্যাকেট পরা থাকলে ঠান্ডা পানিতেও কয়েক ঘণ্টা বেঁচে থাকার সম্ভাবনা থাকে। তবে দুর্ঘটনার সময় কোনো আরোহীর গায়ে লাইফ জ্যাকেট ছিল না, ফলে প্রবল স্রোত ও হিমশীতল পানিতে তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কমে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow