বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা

ফুটবল বিশ্বকাপকে (২০২৬) সামনে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময়সূচি প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের জন্য আগামী ২ জুন চূড়ান্ত দল ঘোষণা করা হবে। ফিফার নির্দেশনা অনুযায়ী, অংশগ্রহণকারী সব দলকে ওই দিন ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। ফিফা আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশের পর সেটিই চূড়ান্ত স্কোয়াড হিসেবে গণ্য হবে। তবে জাতীয় দলগুলো চাইলে এর আগেই নিজেদের স্কোয়াড ঘোষণা করতে পারবে। কিন্তু ফিফার অনুমোদনের আগে কোনো তালিকাই আনুষ্ঠানিক চূড়ান্ত দল হিসেবে বিবেচিত হবে না। নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে প্রথমে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে। যদিও সেই তালিকা প্রকাশ করবে না ফিফা। পরে ওই তালিকা থেকে ২৩ থেকে ২৬ জনের চূড়ান্ত দল নির্বাচন করা হবে। স্কোয়াডে অন্তত তিনজন গোলরক্ষক রাখা বাধ্যতামূলক। আগামী ১১ জুন পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এবারের আসর। তিন দেশের বিভিন্ন ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। এদিকে, বিশ্বকাপ সামনে রেখে ফুটবল সমর্থকদে

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা
ফুটবল বিশ্বকাপকে (২০২৬) সামনে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময়সূচি প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের জন্য আগামী ২ জুন চূড়ান্ত দল ঘোষণা করা হবে। ফিফার নির্দেশনা অনুযায়ী, অংশগ্রহণকারী সব দলকে ওই দিন ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। ফিফা আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশের পর সেটিই চূড়ান্ত স্কোয়াড হিসেবে গণ্য হবে। তবে জাতীয় দলগুলো চাইলে এর আগেই নিজেদের স্কোয়াড ঘোষণা করতে পারবে। কিন্তু ফিফার অনুমোদনের আগে কোনো তালিকাই আনুষ্ঠানিক চূড়ান্ত দল হিসেবে বিবেচিত হবে না। নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে প্রথমে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে। যদিও সেই তালিকা প্রকাশ করবে না ফিফা। পরে ওই তালিকা থেকে ২৩ থেকে ২৬ জনের চূড়ান্ত দল নির্বাচন করা হবে। স্কোয়াডে অন্তত তিনজন গোলরক্ষক রাখা বাধ্যতামূলক। আগামী ১১ জুন পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এবারের আসর। তিন দেশের বিভিন্ন ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। এদিকে, বিশ্বকাপ সামনে রেখে ফুটবল সমর্থকদের আগ্রহও বাড়ছে। বিশেষ করে ২ জুন প্রিয় দলগুলোর চূড়ান্ত স্কোয়াড ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow