বিশ্বকাপের নকআউটে ইতিহাস গড়লেন মেক্সিকোর মোরা
বৈরি আবহাওয়ায় এক ঘণ্টার পর শুরু হয়েছে মেক্সিকো-ইকুয়েডর রাউন্ড অব ৩২-এর ম্যাচ। সেই ম্যাচে একাদশে জায়গা পেয়েছেন মেক্সিকোর তরুণ মিডফিল্ডার গিলবের্তো মোরা। মাত্র ১৭ বছর ২৫৯ দিন বয়সে বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে শুরুর একাদশে নামা মোরা গড়েছেন রেকর্ডও। ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে তিনি নেমেছেন বিশ্বকাপের নকআউটে। এই তালিকায় তার সামনে আছেন কেবল ব্রাজিলের কিংবদন্তি পেলে। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ১৭ বছর ২৩৯ দিন বয়সে শুরুর একাদশে নেমেছিলেন পেলে। আক্রমণাত্মক মিডফিল্ডার মোরা ক্লাব ফুটবলে খেলেন ক্লাব তিজুয়ানার হয়ে। ২০২৫ সালে কনক্যাকাফ গোল্ড কাপে জাতীয় দলের হয়ে অভিষেক করে সবচেয়ে কম বয়সী মেক্সিকান হিসেবে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের কীর্তিও গড়েছিলেন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিক মেক্সিকোর উদ্বোধনী ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে বিশ্বকাপে খেলা সর্বকনিষ্ঠ মেক্সিকান ফুটবলার হওয়ার রেকর্ডও নিজের করে নেন মোরা। আইএন
বৈরি আবহাওয়ায় এক ঘণ্টার পর শুরু হয়েছে মেক্সিকো-ইকুয়েডর রাউন্ড অব ৩২-এর ম্যাচ। সেই ম্যাচে একাদশে জায়গা পেয়েছেন মেক্সিকোর তরুণ মিডফিল্ডার গিলবের্তো মোরা।
মাত্র ১৭ বছর ২৫৯ দিন বয়সে বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে শুরুর একাদশে নামা মোরা গড়েছেন রেকর্ডও। ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে তিনি নেমেছেন বিশ্বকাপের নকআউটে।
এই তালিকায় তার সামনে আছেন কেবল ব্রাজিলের কিংবদন্তি পেলে। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ১৭ বছর ২৩৯ দিন বয়সে শুরুর একাদশে নেমেছিলেন পেলে।
আক্রমণাত্মক মিডফিল্ডার মোরা ক্লাব ফুটবলে খেলেন ক্লাব তিজুয়ানার হয়ে। ২০২৫ সালে কনক্যাকাফ গোল্ড কাপে জাতীয় দলের হয়ে অভিষেক করে সবচেয়ে কম বয়সী মেক্সিকান হিসেবে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের কীর্তিও গড়েছিলেন তিনি।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিক মেক্সিকোর উদ্বোধনী ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে বিশ্বকাপে খেলা সর্বকনিষ্ঠ মেক্সিকান ফুটবলার হওয়ার রেকর্ডও নিজের করে নেন মোরা।
আইএন
What's Your Reaction?